News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় আংশিক দৃশ্যমান সূর্যগ্রহণ
Image

ত্রিপুরায় আংশিক দৃশ্যমান সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ ঊনিশ দশকের সর্বশেষ সূর্যগ্রহণ ছিল আজ বৃহস্পতিবার৷ ত্রিপুরায় আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান ছিল৷ আজ সকাল ৮টা ৩৫ মিনিট থেকে ১১টা ৩৯ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ দেখা গিয়েছে৷ ত্রিপুরা ছাড়াও পশ্চিমবঙ্গ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, কেরালা, দিল্লি, মুম্বাই-সহ গোটা ভারতে সূর্যগ্রহণ দেখা গিয়েছে৷ প্রত্যেক স্থানেই আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে৷
এ বছর শেষ সূর্যগ্রহণ হয়েছিল গত ২ জুলাই৷ ওই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান ছিল না৷ সেক্ষেত্রে আজকের সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান প্রথম এবং অন্তিম সূর্যগ্রহণ ছিল৷ পরবর্তী সূর্যগ্রহণ হবে ২০২০ সালের ২২ জুন৷ তবে, ওই সূর্যগ্রহণ ত্রিপুরায় দৃশ্যমান হবে না৷


এদিকে, আজ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন ত্রিপুরা চ্যাপ্ঢার এবং ত্রিপুরা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পক্ষ থেকে সূর্যগ্রহণ দেখার আয়োজন করা হয়েছিল৷ ত্রিপুরার ২২টি স্থানে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা সূর্যগ্রহণের সরাসরি সাক্ষী হতে পেরেছেন৷
আজ চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত ছিল৷ তাই এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছে৷ চাঁদকে ঘিরে আলোর একটি রিংয়ের মতো কাঠামো গঠন হয়েছিল৷ সূর্যগ্রহণের অধিকাংশই রাতের অন্ধকারের মতো মনে হয়েছে৷ অন্যান্য স্বাভাবিক সূর্যগ্রহণের তুলনায় তা কিছুটা ভিন্ন ছিল৷


ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন-এর সদস্য অয়ন সাহা জানিয়েছেন, আজ ত্রিপুরায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল৷ তবুও, সূর্যগ্রহণ দেখা গিয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় সূর্যের মোট ক্ষেত্রফলের ৩৯ শতাংশ দৃশ্যমান ছিল৷ এই সূর্যগ্রহণ দেখার ব্যবস্থাও করা হয়েছিল৷
পৃথিবীর ইতিহাসে বিরলতম সূর্যগ্রহণ৷ অল ইন্ডিয়া সাইন্স কংগ্রেস ধর্মনগর বিভাগ ও কৈলাসহর পুর পরিষদের ব্যবস্থাপনায় কৈলাসহর রবীন্দ্র কাননে ফিল্টার চশমা সাহায্যে সকাল ৮.৩৫ থেকে ১১.৩৮ পর্যন্ত সূর্যগ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য৷ সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা গ্রহণ চলাকালীন সময়ে খালি চোখে অথবা ধারায় জল নিয়ে চলার মাধ্যমে দেখা বিজ্ঞানসম্মত নয় গ্রহণ দেখতে হলে বিশেষ সোলার ফিল্টার সাহায্যে সেকেন্ডের সময় পর্যন্ত দেখা উচিত৷


সূর্যগ্রহণ সম্পর্কে সাধারণ জনগণের বিভিন্ন কুসংস্কার দূরীকরণে পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও কেটি উদ্দেশ্য ছিল আজকের এই সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করার মাধ্যমে আজকের এই সূর্যগ্রহণ দেখার জন্য বিভিন্ন সুকলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা পাশাপাশি স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷ প্রায় ১৭২ বছর পরে এই বিরলতম সূর্যগ্রহণ দেখা গেল আর এই গ্রহণকে দেখতে পাতার সাক্ষী থাকার জন্য সব বয়সীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে৷ কৈলাসহর এর বুকে ধরনের উদ্যোগ এবারই প্রথম গ্রহণ করা হয়েছে৷ সূর্যগ্রহণ নূ্যনতম বছরে নূ্যনতম দুটি এবং সর্বাধিক পাঁচটি গ্রহণ হয়ে থাকে৷ পৃথিবীতে এই সংখ্যাটা ১ থেকে দুটির বেশি হয় না এই ২০১৯ সালের ২৬শে ডিসেম্বর এই জাতীয় সূর্যগ্রহণ দেখা যাচ্ছে ১৭২ বছর পর৷ ১৮৪৭ সালে এনুলার সূর্যগ্রহণ হয়েছিল৷


কৈলাসহরে আজ যে ধরনের সূর্যগ্রহণ দেখা যাচ্ছে তা রিং ফায়ার নয় এটা অ্যানুলার সূর্যগ্রহণ৷ রবীন্দ্র কাননে ফিল্টারে সূর্যগ্রহণ দেখানোর পাশাপাশি প্রযুক্তির ব্যবহার নিয়ে অনলাইন দেশের বিভিন্ন প্রান্তের সূর্যগ্রহণের চিত্র প্রজেক্টরের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয়েছে৷ কৈলাসহর এর সাধারণ নাগরিক ছাত্র-ছাত্রী ও শিশুরা যাতে এই গ্রহণের সাক্ষী থাকতে পারে তার জন্যই ইন্ডিয়ান ন্যাশনাল সাইন্স কংগ্রেস ধর্মনগরের এই প্রচেষ্টা৷ গ্রহণ সাধারণত কোনো ক্ষতি করে না শুধুমাত্র খালি চোখে গ্রহণ দেখলে চোখের রেটিনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top