News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি বিধায়কের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলার আইনি পথেই বিচার চেয়েছেন এনসি
Image

আইপিএফটি বিধায়কের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলার আইনি পথেই বিচার চেয়েছেন এনসি

আগরতলা, ২৬ ডিসেম্বর (হিঃসঃ)৷৷ আইনি পথেই বিচার হোক, আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন দলপতি তথা রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ প্রসঙ্গত, ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার পর এবার বধূ নির্যাতনের মামলায় জড়ালেন রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর প্রেমিকাকে বিয়ে করে ওই মামলা থেকে কার্যত নিস্তার পেয়েছিলেন তিনি৷ কিন্তু এ যাত্রায় পশ্চিম আগরতলা মহিলা থানায় তাঁর স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছেন৷ মামলায় বিধায়কের মা, বড় ভাই এবং ভ্রাতৃবধূর নামও জড়িয়েছে৷


পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল জানিয়েছেন, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৯৮(এ) এবং ৩০৭ ধারায় মামলা হয়েছে৷ মামলা নম্বর ১২৭/২০১৯৷ তিনি বলেন, ওই মামলায় তদন্ত চলছে৷ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি৷


বিধায়কের স্ত্রীর অভিভাবক অজিত দেববর্মা জানিয়েছেন, বাধ্য হয়ে মামলা করতে হয়েছে৷ তাঁদের মেয়ের ওপর বিয়ের পর থেকেই অকথ্য নির্যাতন করেছেন স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা৷ তিনি জানান, জামাতা ধনঞ্জয় ত্রিপুরা, তাঁর মা খর্গশ্রী ত্রিপুরা, তাঁর বড় ভাই চন্দ্রজয় ত্রিপুরা এবং ভ্রাতৃবধূ মধুরানি ত্রিপুরার বিরুদ্ধে মামলা করা হয়েছে৷


প্রসঙ্গত, বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন ধনঞ্জয়৷ থানায় এমন অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রেমিকা৷ বিয়ের প্রলোভন দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা হওয়ার পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিল৷ গত ১৯ মে পূর্ব আগরতলা মহিলা থানায় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল৷ বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে বিধায়কের প্রেমিকা মামলা করেছিলেন৷ ওই মামলায় গত ৩১ মে ত্রিপুরা হাইকোর্ট বিধায়কের জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল৷ আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছিল৷ এনসি দেববর্মার বাড়িতেই দুই পক্ষের বৈঠকে তাঁদের বিয়ে স্থির হয়েছিল৷


গত ১০ জুন চৌদ্দ দেবতা মন্দিরে সামাজিক রীতি মেনে বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা বিয়ে করেছিলেন৷ কিন্তু, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর ক্রমাগত নির্যাতন করেছেন বলে পশ্চিম আগরতলা মহিলা থানার দ্বারস্থ হয়েছেন বিধায়কের স্ত্রী৷


আজ আইপিএফটি সুপ্রিমো তথা ত্রিপুরার রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা বলেন, দলীয় বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা হয়েছে, তা জানতে পেরেছি৷ আইনি পথেই ওই মামলায় বিচার হোক, চাইছেন তিনি৷ তাঁর কথায়, আমাদের দলের বিধায়কের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ উঠেছে, আমরাও দায় এড়াতে পারি না৷ তাই, সমস্ত ঘটনার পর্যালোচনা করবে দল৷ তিনি বলেন, ওই অভিযোগ নিয়ে বিধায়কেরও বক্তব্য থাকতে পারে৷ তাঁর কথাও শুনব আমরা৷ তার পরেই দলীয়ভাবে ব্যবস্থা নেব, বলেন নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top