News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা অন্তঃসত্বা, খুন করে তৃষ্ণা অভয়ারণ্যে মাটি চাপা, পরে উদ্ধার
Image

নাবালিকা অন্তঃসত্বা, খুন করে তৃষ্ণা অভয়ারণ্যে মাটি চাপা, পরে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর ৷৷ বিলোনিয়ার চোত্তাখলা এলাকায় নিহত নাবালিকার বাড়িতে গেলেন বিজেপির দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস ও অন্যান্য নেতৃবৃন্দ৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার তৃষ্ণা অভয়ারণ্য থেকে মাটি চাপা দেওয়া নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমানসে ক্ষোভ বিরাজ করছে৷ গত মঙ্গলবার বিলোনিয়া মহকুমার তৃষ্ণা অভয়ারণ্যের গভীর জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মাটি চাপা দেওয়া এক নাবালিকার মৃতদেহ দেখতে পায় এলাকার কিছু যুবক৷ তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পি আর বাড়ি থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ পরবর্তী সময় জানা যায়, এই নাবালিকাকে খুন করে মাটি চাপা দেওয়া হয়েছে৷


এই খুনের সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পিআর বাড়ি থানার পুলিশ৷ এদিকে খুনের ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে এলাকায় যান বিজেপির দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস, বিজেপি’র দক্ষিণ জেলা কমিটির সদস্য ডাক্তার নিলয় রতন সুর ও মহিলা মোর্চার সদস্যরা৷ মৃত্যুর কারণ সম্পর্কে জানাতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে চোত্তাখলা ভৈরবনগর মুন্ডাপাড়ার জনৈকা মহিলা জানান, গত কিছুদিন আগে উদয়পুর জামজুরির মুন্ডাপাড়ার বাসিন্দা লিটন মুন্ডা ওর নাবালিকা ১৬ বছরের বোন প্রতিমা মুন্ডাকে ভৈরবনগরস্থিত লিটন মুন্ডার শ্বশুরবাড়িতে নিয়ে আসেন৷

জানা যায়, নাবালিকা মেয়েটি বিয়ের আগেই অন্তসত্ত্বা ছিল৷ সেইজন্য লিটন মুন্ডা জামজুরি থেকে ওর বোনকে ভৈরবনগর নিয়ে আসে৷ গ্রামের ওই মহিলা জানায় পরবর্তী সময় লিটন মুন্ডা ও তার স্ত্রী, শ্বশুর পরিমল মুন্ডা ও ভৈরবনগর এলাকার অনিল মুন্ডা সহ আরো কয়েকজন প্রতিমা মুন্ডাকে গভীর জঙ্গলে নিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে মাটি চাপা দিয়ে আসে৷ পরবর্তী সময় মঙ্গলবার এই বিষয়টি এলাকার লোকজন ও পুলিশের নজরে আসে৷


পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপির দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি বিভীষণ চন্দ্র দাস৷ তিনি ঘটনায় যুক্ত আসামীর কঠোরতম শাস্তির দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top