News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি
Image

ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): হু হু করে তাপমাত্রা নামছে রাজধানী দিল্লিতে| প্রবল ঠাণ্ডায় কাঁপছে রাজধানী| পাল্লা দিয়ে রোজই নামছে পারদ| শুক্রবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে| এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন| ঠাণ্ডার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে কুশায়ার দাপটও| কনকনে ঠাণ্ডা হাওয়া ও কুয়াশায় ঢাকা পরিবেশেও দূষিত রাজধানী| শুক্রবার সকালেও রাজধানীর বাতাস ছিল দূষিত|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.২ ডিগ্রি সেলসিয়াস| এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস| আইএমডি-র আবহাওয়া বিজ্ঞানী কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘শুক্রবার মাত্রাতিরিক্ত ঠাণ্ডা ছিল দিল্লি এনসিআর-এ| শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস| আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর বজায় থাকবে শৈত্যপ্রবাহ|’

প্রবল ঠাণ্ডা সত্ত্বেও, দিল্লির বাতাস এখনও দূষিতই| কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ইন্ডিয়া গেট সংলগ্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৬৭, যা খুব খারাপ| এছাড়াও উত্তর প্রদেশের বাতাসও দূষণের শিকার| উত্তর প্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, নয়ডার সেক্টর-১১৬, সেক্টর-১২৫ এবং সেক্টর-১ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল খুবই খারাপ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top