News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরবাড়ি থেকে ভোরে পালিয়ে গেল নববধূ ,প্রেমিকের সাথেই আছে, আশঙ্কা উদ্বিগ্ণ স্বামীর
Image

শ্বশুরবাড়ি থেকে ভোরে পালিয়ে গেল নববধূ ,প্রেমিকের সাথেই আছে, আশঙ্কা উদ্বিগ্ণ স্বামীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ বিয়ের মেহেন্দি হাত থেকে উঠার আগেই স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেলেন নববধূ৷ ঘটনা ধর্মনগর থানার অধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামে৷ পলাতক স্ত্রীর সন্ধান দিতে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হলেন স্বামী৷ পুলিশও বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে৷ কিন্তু, চবিবশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও কোন হদিশ নেই নববধূর৷


সংবাদে প্রকাশ, পশ্চিম চন্দ্রপুরের রণবীর আচার্য্যের সাথে কিছুদিন আগে বিয়ে হয়েছিল আসামের কাছারের উদারবন গ্রামের ইস্টামপুর পাড়ার অমল আচার্য্যের মেয়ে কৃষ্ণা আচার্য্যের বিয়ে হয়েছিল৷ সামাজিক রীতি মেনেই এই বিয়ে হয়৷ মঙ্গলবার, ভোরে নববধূ কৃষ্ণা প্রাকৃতিক কাজ করার নামে ঘর থেকে বের হতে চেয়েছিল৷ তখন, নববধূর শাশুড়ি জানায় যে ঘরের মধ্যেই প্রাকৃতিক কাজের সমস্ত ব্যবস্থা রয়েছে৷ কিন্তু, কোনও না কোনও ভাবে কৃষ্ণা ঘর থেকে বেরিয়ে যায় পরিবারের লোকজনের অজান্তে৷ সেই যে বেরিয়ে গেল আজও তার কোনও হদিশ নেই৷


এদিকে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন যখন নববধূকে বাড়িতে দেখতে পাননি, তখন সাথে সাথেই রণবীর ফোন করেন তাঁর শ্বশুর বাড়িতে এবং কৃষ্ণা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি জানান৷ তখন রণবীরের শ্বশুর অমল আচার্য্য জানায় যে কৃষ্ণা বাপের বাড়িতেও আসেনি৷ তারপরই শুরু হয়ে যায় অন্যান্য জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর৷ কোথাও কোন হদিশ না পেয়ে শেষে স্বামী রণবীর আচার্য্য বিষয়টি ধর্মনগর থানায় জানান৷ ধর্মনগর থানার পুলিশ একটি মিসিং ডায়েরি নিয়ে তথ্য অনুসন্ধান শুরু করেছে৷


এদিকে, রণবীর জানিয়েছেন, বিয়ের পরদিন থেকেই দুটি নম্বর থেকে স্ত্রী কৃষ্ণার মোবাইলে কল আসত৷ দীর্ঘসময় কথাও বলত স্ত্রী৷ রণবীর ভেবেছিলেন হয়তো বাপের বাড়ির কারোর সাথে নববধূ কথা বলে৷ কিন্তু, পালিয়ে যাওয়ার পর রণবীর আশঙ্কা করছেন স্ত্রীর কারো সাথে প্রণয়ের সম্পর্ক ছিল৷ হয়তো সেই প্রেমিকের কাছেই চলে গিয়েছে স্ত্রী৷ যে দুটি নম্বর থেকে কল আসত কৃষ্ণার কাছে সেগুলি বর্তমানে সুইচ অফ অবস্থায় রয়েছে৷ এদিকে, বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর সংসার ছেড়ে নববধূর পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা পশ্চিম চন্দ্রপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top