News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন সংগঠনের জন্ম দিয়ে আন্দোলনে নামছেন প্রদ্যুৎ
Image

নতুন সংগঠনের জন্ম দিয়ে আন্দোলনে নামছেন প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ সংশোধীত নাগরিকত্ব আইনের বিরোধীতায় আবারও রাজ্য কাঁপাতে নামছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ তবে, এবার নতুন মোড়কে আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে দেবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন৷ দ্য ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিওন্যাল এলায়েন্স (তিপ্রা) সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আজ৷ প্রদ্যোত কিশোর এই সংগঠনের ঘোষণা দিয়ে ৮ জানুয়ারি থেকে লাগাতর আন্দোলনের ডাক দিলেন৷


আজ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীতায় থেমে যাওয়ার কোনও সুযোগ নেই৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে আলোচনায় কোনও সুরাহা হয়নি৷ তাই, ওই আইনের বিরোধীতায় আন্দোলন ছাড়া আর কোনও পথ খোলা নেই৷ তিনি বলেন, গত ৮ জানুয়ারি মাধববাড়িতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতায় আন্দোলনে পুলিশের বর্বরতার শিকার হয়েছিলেন আন্দোলনকারীরা৷ তাই, আগামী ৮ জানুয়ারি থেকে ফের সংশোধীত নাগরিকত্ব আইনের বিরোধীতায় সারা রাজ্যে আন্দোলন শুরু করা হবে৷


এদিন তিনি বলেন, অনেকেই মনে করেছিলেন প্রদ্যোত কিশোর নতুন দল গঠন করতে চলেছে৷ ওই অনুমানের কোনও সম্ভাবনা না থাকলেও একটি অরাজনৈতিক সংগঠন গঠন করা হয়েছে৷ তাঁর দাবি, বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ওই সংগঠনটি গঠন করা হয়েছে৷ তিনি জানান, নয়া সংগঠন তিপ্রা’র ব্যানারেই আগামী দিনে সংশোধীত নাগরিকত্ব আইনের বিরোধীতায় সারা রাজ্যে আন্দোলন সংগঠিত করা হবে৷ আগামী ৮ জানুয়ারী থেকে ওই সংগঠন রাজ্যব্যাপী লাগাতর আন্দোলনে ঝাঁপাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top