News Flash

  • Home
  • Uncategorized
  • উগ্রপন্থা : বিজেপির নিশানায় কংগ্রেস ও সিপিএম, বিরোধীদের দাবি, ব্যর্থতা আড়ালের কৌশল
Image

উগ্রপন্থা : বিজেপির নিশানায় কংগ্রেস ও সিপিএম, বিরোধীদের দাবি, ব্যর্থতা আড়ালের কৌশল

আগরতলা, ২৪ ডিসেম্বর (হিঃ সঃ)৷৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পূর্ব ত্রিপুরার বিজেপি সাংসদ রেবতিমোহন ত্রিপুরাকে লেখা এনএলএফটি-র হুমকিভরা চিঠি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়৷ তখন বিজেপি অভিযোগ এনেছে, বিরোধী দল সিপিএম ও কংগ্রেস উগ্রপন্থা নিয়ে পুরোনো খেলায় মেতে উঠেছে৷ অবশ্য সিপিএম ও কংগ্রেস এই অভিযোগ পত্রপাঠ খারিজ করেই থেমে থাকেনি৷ উভয় দল সমসুরে দাবি করেছে, ব্যর্থতা আড়ালের জন্যই মানুষকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে বিজেপি৷


বিজেপি ত্রিপুরা ফেসবুকে বিবৃতি দিয়ে বলেছে, রাজ্যকে অশান্ত করার চক্রান্তে বিরোধীদলগুলো যেভাবে উগ্রবাদী গোষ্ঠীকে আস্কারা দিচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে৷ বিজেপি-র অভিযোগ, দীর্ঘ ২৫ বছর ত্রিপুরায় উগ্রপন্থী খেলায় পাহাড়কে অশান্ত ও জনজাতিদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করে রেখে তাদের বোকা বানিয়ে এডিসি ভোটে একনায়কতন্ত্র কায়েম করেছিল সিপিআইএম৷ আর ভাগবাটোয়ারার সুবিধাপ্রাপ্ত বি-টিম কংগ্রেস ছিল তাদের ষড়যন্ত্রের যোগ্য সহযোগী৷ বিজেপি-র দাবি, সেই পুরোনো খেলায় আবারও মেতে উঠেছে সিপিআইএম এবং কংগ্রেস৷


পদ্মশিবিরের কথায়, পরিবর্তনের রাজ্যে বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যেভাবে পাহাড়জুড়ে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, এতে ঈর্ষায় সহ্য করতে পারছে না জনদ্রোহী, জনজাতি বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস জুটি৷ তবে, উগ্রপন্থার উস্কানিদাতা এই অশুভ জুটিকে এডিসি ভোটে জনবর্জিত করার জন্য তৈরি হয়ে গেছেন শান্তিপ্রিয়, উন্নয়নকামী জনজাতিরা, দাবি বিজেপি-র৷
এ-বিষয়ে প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষ বিশ্বাস বলেন, মিথ্যা বলা এবং বিভ্রান্তি ছড়ানো বিজেপি-র অভ্যাসে পরিণত হয়েছে৷ কংগ্রেস কখনও উগ্রপন্থাকে সমর্থন করে না৷ কারণ, কংগ্রেস সন্ত্রাসে বিশ্বাসী নয়৷ তাঁর কথায়, সন্ত্রাসবাদের অভিশাপে ত্রিপুরা অনেক পিছিয়ে পড়েছিল৷ সেই সন্ত্রাসবাদ আবার ফিরে আসুক, চায় না কংগ্রেস৷ তাঁর সাফ কথা, বর্তমান কঠিন পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া বিজেপি-র মজ্জাগত দোষ৷ তাতে অবশ্য মানুষ বিভ্রান্ত হবেন না৷ কারণ, কংগ্রেসের প্রতি আস্থা রয়েছে মানুষের, দাবি করেন তিনি৷


ঠিক একই সুরে বিজেপি-কে বিঁধলেন ত্রিপুরার বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান বিজন ধর৷ তিনিও দাবি করেন, বামফ্রন্ট উগ্রপন্থায় বিশ্বাস করে না৷ সে জন্যই দীর্ঘ ২০-২৫ বছর এই উগ্রপন্থার বিরুদ্ধে আমরা লড়াই করেছি৷ তাঁর কথায়, যে কোনও সমস্যায় উগ্রপন্থা কোনও সমাধানসূত্র হতে পারে না৷ তাঁর অভিযোগ, নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্যই এখন বিজেপি নিত্যনতুন কৌশল অবলম্বন করছে৷ মানুষ এতে বিশ্বাস করবেন না, দাবি করেন তিনি৷


বিজেপি-র প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অবশ্য দাবি করেছেন, অতীতে উগ্রপন্থার সাথে যোগসাজশের অভিযোগ কংগ্রেস ও সিপিএম একে-অন্যের বিরুদ্ধে এনেছে৷ তিনি বলেন, কংগ্রেস বরাবরই সিপিএমের সাথে উগ্রপন্থীদের যোগাযোগ রয়েছে বলে দাবি করে৷ অন্যদিকে, বিধানসভায় দাঁড়িয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কংগ্রেসের সাথে উগ্রপন্থীদের যোগাযোগের অভিযোগ করেছিলেন৷ কিন্তু, তারাই এখন একজোট হয়ে নানা কর্মসূচি নিচ্ছে৷বিষয়টি সন্দেহজনক মনে করা অস্বাভাবিক নয়, দাবি করেন নবেন্দু৷ তাঁর কথায়, কংগ্রেস ও সিপিএমের কাজকর্মে কোনও তফাৎ দেখা যাচ্ছে না৷ ফলে, তাঁরা ত্রিপুরায় উগ্রপন্থায় উস্কানি দিচ্ছে না, এমনটা মনে করার কোনও কারণ নেই৷


নবেন্দুর বক্তব্য, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদতের বহু অভিযোগ রয়েছে৷ সেবিষয়ে বিধানসভায় একাধিকবার আলোচনাও হয়েছে৷ ফলে, নতুন করে ত্রিপুরায় উগ্রপন্থার সৃষ্টির চেষ্টা চলছে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া উচিত হবে না৷ না হলে, এনএলএফটি পূর্ব ত্রিপুরার সাংসদকেই কেন হুমকিভরা চিঠি পাঠাল, প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top