News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে অগ্ণিদগ্দ গৃহবধূ
Image

কৈলাসহরে অগ্ণিদগ্দ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর ৷৷ আবারও কৈলাসহরের শহর এলাকার এক গৃহবধূ আগুনে দগ্দ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে৷ ঘটনা কৈলাসহর পুর পরিষদের ছয় নং ওয়ার্ডের বৌলাপাশা এলাকায়৷ কৈলাসহর থানার পাঁচশো মিটারের মধ্যে এই ঘটনা ঘটে৷


সোমবার দুপুর বারোটার সময় হঠাৎ নিজ বাড়িতেআগুনে জ্বলতে দেখে বাড়ির অন্যান্যরা৷ আশপাশের মানুষরা কৈলাসহর ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা এসে গৃহবধূকে উদ্ধার করে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সৌমেন দাস জানান, শিল্পী পাল দাস নিজ বাড়িতেই খুব সম্ভবত নিজে থেকেই গায়ে আগুন লাগিয়ে আহত হবার পর হাসপাতালে আসে৷ গৃহবধূর শরীরের ত্রিশ ভাগ অংশ আগুনে পুড়ে যায়৷

তবে সঙ্কটজনক নয়৷ হাসপাতালের ইমার্জেন্সি রুমে প্রাথমিক চিকিৎসা করে গৃহবধূকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে৷
গৃহবধূর স্বামীর তরফে কিংবা পরিবারের কেউ এই ঘটনা সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের সামনে প্রকাশ্যে কিছু বলতে চাননি৷ উল্লেখ্য, গৃহবধূর স্বামী কৈলাসহরের বিশিষ্ট ব্যবসায়ী৷ তবে পরিবারে মাত্র তিনজন সদস্যই ছিলেন৷ কিন্তু ২০১৬ সালে গৃহবধূর একমাত্র ছেলেটি এই বাড়িতেই নিজে নিজে আগুন লাগিয়ে মারা যাবার পর থেকে পরিবারে বর্তমানে স্বামী এবং স্ত্রী দু’জন ছাড়া আর কেউ নেই৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top