News Flash

  • Home
  • Uncategorized
  • আত্মহত্যার অনুমতি চেয়ে দোষ আড়ালের চেষ্টা করেছেন অ্যাকাউনটেন্ট : এসডিএম
Image

আত্মহত্যার অনুমতি চেয়ে দোষ আড়ালের চেষ্টা করেছেন অ্যাকাউনটেন্ট : এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ দোষ আড়াল করতে মহকুমাশাসকের কাছে কার্যত আত্মহত্যার অনুমতি চাইলেন রাজ্য সরকারের খাদ্য দফতরের অ্যাকাউন্টেন্ট ব্রজলাল দেববর্মা৷ ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে অর্থাভাবে জীবন দুর্বিসহ হয়ে উঠেছে৷ তাই বিলোনিয়া মহকুমাশাসকের কাছে ’’বিষ’’ সরবরাহের জন্য চিঠি দিলেন তিনি৷


এ-বিষয়ে বিলোনিয়ার মহকুমাশাসক মানিকলাল দাসের বক্তব্য, দুর্নীতির সাথে যুক্ত থাকার অপরাধে ইতিপূর্বে ব্রজলাল দেববর্মার বেতন আটকে দেওয়া হয়েছিল৷ সম্প্রতি ত্রিপুরা বনধ-এ তিনি শামিল হয়েছিলেন বলে অভিযোগ সংবলিত রিপোর্ট দিয়েছেন লংতরাইভ্যালির মহকুমাশাসক৷ ওই অপরাধ ধামাচাপা দেওয়ার জন্যই বিষ চেয়ে চিঠি লিখে থাকতে পারেন তিনি, অনুমান করে বলেন মহকুমাশাসক মানিকলাল দাস৷ সাথে তিনি যোগ করেন, এ-ধরনের নিয়ম বহির্ভূত কাজের জন্য ব্রজলাল দেববর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷


বিলোনিয়া মহকুমাশাসকের অফিসে খাদ্য দফতরের অ্যাকাউন্টেন্ট ব্রজলাল দেববর্মা বর্তমানে লংতরাইভ্যালি মহকুমাশাসকের অফিসে কর্মরত৷ তিনি সম্প্রতি বিলোনিয়া মহকুমাশাসকের কাছে চিঠি দিয়ে বিষ সরবরাহের অনুরোধ জানিয়েছেন৷ তাঁর দাবি, ছয় মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না৷ ফলে, অর্থাভাবে তাঁর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে৷ তাঁর আরও দাবি, টাকার অভাবে অনাহার এবং ওষুধের অভাবে জীবন্মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন৷ এমন পরিস্থিতিতে স্ত্রীকে নিয়ে বেঁচে থাকা তাঁর খুবই কঠিন৷ তাই তিনি বিলোনিয়ার মহকুমাশাসকের কাছে বিষ সরবরাহের অনুরোধ জানিয়েছেন৷


এ-বিষয়ে বিলোনিয়ার মহকুমাশাসক বলেন, এমন কোনও চিঠি এখনও আমার কাছে আসেনি৷ তবে বিষয়টি জানতে পেরেছি৷ তাঁর কথায়, খাদ্য দফতরের অ্যাকাউন্টেন্ট ব্রজলাল দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ ইতিপূর্বেও তাঁর বেতন আটকে দেওয়া হয়েছিল৷ মহকুমাশাসকের বক্তব্য, সরকারি কর্মচারী হয়েও নিয়ম বহির্ভূত কাজ করেছেন ব্রজলাল দেববর্মা৷ ত্রিপুরা বনধ-এর সময় পিকেটারদের সাথে যোগ দিয়েছিলেন তিনি৷ তাই লংতরাইভ্যালির মহকুমাশাসক তাঁর বিরুদ্ধে রিপোর্ট করেছেন৷ মানিকলাল দাসের বক্তব্য, ব্রজলাল দেববর্মার পারফরমেন্স রিপোর্ট আসেনি, তাই তাঁর বেতন আটকে রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, বনধ-এ শামিল হওয়ার জন্য এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তাই, বিষ সরবরাহের চিঠি পাঠিয়ে সহানুভূতি কুড়াতে চাইছেন৷ আইনি বেড়াজাল থেকে বাঁচতে চাইছেন ব্রজলাল, দাবি করেন বিলোনিয়ার মহকুমাশাসক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top