News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধৃত যুবক পুলিশ রিমান্ডে
Image

ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, ধৃত যুবক পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ সুকলছাত্রীকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ধৃত আব্দুল খালেককে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ গতকাল রেগুলার কোর্ট ছিল না৷ তাই তাকে একদিনের জেল হাজতে পাঠানো হয়েছিল৷


প্রসঙ্গত, গত শুক্রবার সোনামুড়া দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির পরীক্ষা ছিল৷ পরীক্ষা শেষে ছাত্রীরা যখন বাড়ি ফিরছিল তখন এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে যায় এক যুবক৷ সেখানে তাকে ধর্ষণ করে ঠাকুরমুড়া এলাকায় এনে চলতি গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে চম্পট দেয় ওই যুবক৷ স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, গাড়িটি তারা আটক করতে পারেননি৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে মেলাঘর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তর করেন৷ সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছিলেন চিকিৎসকরা৷ বর্তমানে ওই সুকল ছাত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷


ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে জানতে পেরেছিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের পাশের একটি স্টেশনারি দোকানে গিয়েছিল ছাত্রীটি৷ দোকান থেকে বের হওয়া মাত্রই মেয়েটিকে কালো রঙের একটি আল্টো গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় যুবক৷
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায় চলতি গাড়ি থেকে ওই নাবালিকাকে ফেলে দিয়ে খেদাবাড়ির ওএনজিসি প্রজেক্টের দিকে পালিয়ে যায় গাড়িটি৷ সোনামুড়া থানার তদন্তকারী অফিসার জানিয়েছেন, ওই নাবালিকার বাবা লিখিত অভিযোগ করেছিলেন৷ অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৬ ও ৩৭৬ এবং পক্সো আইনের ৬ ধারায় ১৮৫/১৯ নম্বরে মামলা রুজু করা হয়েছে৷


সোনামুড়া থানার মহিলা সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, নির্যাতিতার বয়ান অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে একটি অজানা ফোন নম্বরে একটি ছেলের সাথে কথা হত৷ ওই ছেলেটিই তাকে বলপূর্বক তুলে নিয়ে গিয়েছিল৷ সোনামুড়ার এসডিপিও সৌভিক দে জানিয়েছেন, ওই ঘটনায় ব্যবহৃত গাড়িটির খোঁজ মিলেছে৷ গাড়ির সূত্র ধরে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে৷ গাড়িটিও উদ্ধার হয়েছে৷ তিনি বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটির পরীক্ষা-নিরীক্ষা করে আলামত সংগ্রহ করেছেন৷ এসডিপিও-র কথায়, থানায় ধৃত যুবকের জিজ্ঞাসাবাদের পর গতকাল তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ রেগুলার কোর্ট ছিল না, তাই তাকে একদিনের জেল হাজতে পাঠিয়েছিল আদালত৷ তিনি জানান, আজ তাকে পুনরায় আদালতে তোলা হয়েছিল৷ আদালত তাকে চারদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ জেরায় ওই যুবক জানিয়েছে কয়েকদিন আগে সৌদি আরব থেকে সে ফিরেছে, বলেন এসডিপিও৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top