News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন ইস্যুতে নতুন বছরের শুরুতেই রাজ্যব্যাপী আন্দোলনে নামবে কংগ্রেস
Image

বিভিন্ন ইস্যুতে নতুন বছরের শুরুতেই রাজ্যব্যাপী আন্দোলনে নামবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ নতুন বছরের প্রথম দিকে তথা জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস৷ সিএএ, এনআরসি, নারী সংক্রান্ত অপরাধ, খুন সহ অর্থনৈতিক মন্দা ইত্যাদির প্রতিবাদে এই আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পিযুষ বিশ্বাস৷


সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে শ্রীবিশ্বাস জানান, হরিয়ানা, মহারাষ্ট্রের নির্বাচন দিয়ে স্পষ্ট মানুষ আর এই দলকে চাইছে না৷ কংগ্রেস মুক্ত ভারতের শ্লোগান আজ অতীত৷ যার সদ্য প্রমান ঝাড়খন্ড বিধানসভার নির্বাচন৷ রাজ্যের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে ছিল৷ সোমবার ঝাড়খন্ড বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল নিয়ে সন্তোষ ব্যক্ত করে এই কথা বলেন পি সি সি-র অস্থায়ী সভাপতি পীযূষ বিশ্বাস৷ তিনি দাবী করেন রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে জোশ ফিরে এসেছে৷ এই রাজ্যের সরকারের চিরাচরিত ভাবে কটাক্ষ করেন তিনি৷ বেকারত্বের হার দারুন ভাবে বেড়েছে৷ ১০,৩২৩ নিয়ে সরকারের নীরবতা নিয়ে সুর চড়ান তিনি৷ প্রতিশ্রুতি পালন করেনি সরকার৷ স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত মিডিয়ার গুরুত্ব অপরিসীম৷ ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান পি সি সি-র অস্থায়ী সভাপতি পীযূষ বিশ্বাস৷


এদিন কংগ্রেস ভবনে জেলা, ব্লক ও অন্যান্য সাখা সংগঠন গুলির প্রধান দিয়ে নিয়ে ড্রাফ ভোটার তালিকার উপর পর্যালোচনা করা হয়৷ বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহ করে তা সম্পর্কে দলকে অবগত করার নির্দেশ দেন পি সি সি-র অস্থায়ী সভাপতি পিযূষ বিশ্বাস৷ আগামী ২৮ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস৷ সাড়া দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি৷ ব্যাথা দেওয়ার সরকার বলে কটাক্ষ করেন পি সি সি-র অস্থায়ী সভাপতি পিযূষ বিশ্বাস৷ সি এ এ এবং এন আর সি নিয়ে আগামী দিনে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচী স্থির করতে এদিনের বৈঠকে আলোচনা করা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top