News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর টাউন হলে বিজেপির গোমতী জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত
Image

উদয়পুর টাউন হলে বিজেপির গোমতী জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ ডিসেম্বর৷৷ রবিবার উদয়পুর টাউন হলে বিজেপির গোমতী জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়৷ সভায় কৃষি উন্নয়ন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন৷


বিজেপির গোমতী জেলা কমিটি গঠন করা হয়েছে৷ নতুন কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোক করেছেন৷ সংগঠন মজবুত করার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি বুথ স্তর পর্যন্ত জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে৷ শুধু তাই নয় মানুষের কাছে গিয়ে সমস্যার সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তার হাত সম্প্রসারিত করার নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃবৃন্দ৷ সভার বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মানুষকে পাশে নিয়েই সরকারের উন্নয়নমুখী কর্মসূচীগুলি বাস্তবায়িত করতে হবে৷ এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দলীয় নেতাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন৷ প্রণজিত বাবু বলেন, সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই সরকারী কর্মসূচী বাস্তবায়ন তরান্বিত হবে৷

আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস উপলক্ষ্যে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রণজিত বাবু আরও বলেন, সাম্প্রতিক কালে রাজ্যে অস্থির পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ সাংগঠনিকভাবে এই অশুভ শক্তিকে মেকাবেলা করতে হবে৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সর্বশক্তি নিয়ে কাজ শুরু করার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন৷ বিজেপির গোমতী জেলা কমিটির বর্ধিত সভায় কৃষি উন্নয়নমন্ত্রী প্রণজিত সিংহ রায় ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক রামাপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ এবং জেলা নবনির্বাচিত সদস্য সদস্যাগণ৷ ৭টি মণ্ডলের সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারাও বর্ধিত সভায় অংশ নেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top