News Flash

  • Home
  • Uncategorized
  • বাঙালিস্তান গঠনের দাবী তুলল আমরা বাঙালী
Image

বাঙালিস্তান গঠনের দাবী তুলল আমরা বাঙালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহার এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরোধিতা করে শনিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সুবিশাল মিছিল সংগঠিত করেছে ‘আমরা বাঙালি’৷ দলের রাজ্য কমিটির সচিব হরিগোপাল দেবনাথের কথায়, যুগেযুগে বাঙালি অত্যাচারের শিকার হয়েছেন৷ সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি বাঙালির আরও বিপদ ডেকে আনবে৷ তাই এর বিরুদ্ধে সকলের একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে৷ তাঁর বক্তব্য, জাতির দুর্দিনে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধে শামিল হওয়া উচিত৷ তিনি সংবিধানের তিন নম্বর ধারা অনুযায়ী ‘বাঙালিস্তান’ গঠনের দাবি তুলেছেন৷


হরিগোপাল বলেন, ভারতের বুকে বাঙালি জাতিসত্ত্বা আজ এক চরম বিপদের সম্মুখীন৷ তাঁর কথায়, দেশভাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে এ-দেশে আসলে তাঁদের সসম্মানে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু উদ্বাস্তু পঞ্জাবিদের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হলেও বাঙালিদের ক্ষেত্রে ছিঁটেফেঁটাও কার্যকরী হয়নি৷ তাঁর অভিযোগ, বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা শুধু অতীতে নয়, স্বাধীনতা পরবর্তী সময়ও হয়েছে৷ তাঁর দাবি, স্বাধীনতার সময় প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার কেটে নেওয়া যে অঞ্চলগুলি বিহার, ওড়িশা এবং অসম প্রদেশের মতো রাজ্যে রয়েছে সেগুলি একত্রে জুড়ে বৃহত্তর ‘বঙ্গপ্রদেশ’ গঠন করার কথা ছিল৷ কিন্তু বাংলার দাবি উপেক্ষিতই থেকে গেছে৷


এদিন তিনি অভিযোগ তুলে বলেন, ত্রিপুরা-সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে বাঙালিকে সমূলে ধবংস করে দেওয়ার উদ্দেশ্যেই উগ্রপন্থী সৃষ্টি হয়েছিল৷ এখন বাঙালিদের বিরুদ্ধে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন আনা হয়েছে৷ তিনি বলেন, বৈধ ভোটারকার্ড, আধারকার্ড, এমন-কি নাগরিক কার্ড থাকা সত্ত্বেও অসমে লক্ষ লক্ষ বাঙালি এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন৷ ডিটেনশন ক্যাম্পে তাঁদের জীবন নরকে পরিণত হয়েছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, এনআরসি সম্পূর্ণ মানবতাবিরোধী এবং সংশোধিত নাগরিকত্ব আইন ধর্মনিরপেক্ষতার মূল ভিত্তিতে আঘাত করেছে৷


হরিগোপাল দেবনাথ বলেন, বাঙালি সত্ত্বাকে বাঁচিয়ে রাখতে আমাদের একজোট হতে হবে৷ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই এখন রুখে দাঁড়াতে হবে৷ তিনি বাঙালি অধ্যুষিত অঞ্চলে বাঙালির অধিকার রক্ষায় সংবিধানের তিন নম্বর ধারা মোতাবেক বাঙালিস্তান গড়ার ডাক দিয়েছেন৷ পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি প্রত্যাহারের দাবি জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top