News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে লখনউ থেকে আটক ৬ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা
Image

সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে লখনউ থেকে আটক ৬ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা

লখনউ, ২২ ডিসেম্বর (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভে দেশের একাধিক প্রান্তের সঙ্গে হিংসায় জ্বলে ওঠে উত্তরপ্রদেশের রাজধানী লখনউও | লখনউয়ের হিংসার ঘটনায় আটক ছয়জন পশ্চিমবঙ্গের বাসিন্দা | রবিবার এমনটাই জানিয়েছে সেখানকার এসএসপি কালানিধি | তিনি জানান ধৃতরা পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা |

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে | সেই বিক্ষোভ পৌঁছে যায় হিংসায়। এই ঘটনায় কেবল লখনউ থেকে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ২২০ জনকে । যাদের মধ্যে ছয়জন পশ্চিমবঙ্গের। এদিন লখনউয়ের এসএসপি কালানিধি এই তথ্য দিয়ে জানান, “লখনউয়ে যেখানে হিংসার ঘটনা ঘটেছে, সেখান থেকেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।”  এরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা বলে জানিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। এসএসপি কালানিধি আরও বলেন, “আমরা হিংসার সমস্ত ছবি ও ভিডিও খতিয়ে দেখছি। এই ঘটনায় আরও অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।”

যোগীরাজ্যের ডিজিপি ওপি সিংহ শনিবার জানান, হিংসা এড়াতে আরও কড়া পদক্ষেপ করেছেন তাঁরা। কোনও রাজনৈতিক ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠন হিংসায় মদত দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওপি সিংহ। এই প্রসঙ্গেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেন, “কারোরই নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়।”-

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top