News Flash

  • Home
  • Uncategorized
  • ইসলাম বিরোধী মন্তব্যে মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানি শিক্ষককে
Image

ইসলাম বিরোধী মন্তব্যে মৃত্যুদণ্ড দেওয়া হল পাকিস্তানি শিক্ষককে

ইসলামাবাদ, ২২ ডিসেম্বর (হি.স.) : ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হল এক শিক্ষককে। এই নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। বিতর্কিত ধর্ম অবমাননা নিরোধ আইনে বিশ্ববিদ্যালয়ের এক লেকচারারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। শনিবার পাকিস্তানের মুলতানের একটি আদালত জুনাইদ হাফিজ নামের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

জুনাইদ হাফিজ মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের লেকচারার। ২০১৩ সালে ফেসবুকে পবিত্র কোরান শরিফ এবং হজরত মহম্মদ-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছিলেন জুনাইদ। ফেসবুকের পাশাপাশি তিনি মৌখিকভাবেও কোরান শরিফ ও হজরত মহম্মদ-কে নিয়ে অবমাননা করে কথা বলেন। ইসলাম অবমাননার পর জুনাইদ হাফিজের বিচারের দাবি জানিয়ে পাকিস্তানে ব্যাপক আন্দোলন হয়। ২০১৪ সালে তাঁর আইনজীবী, পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী রশিদ রেহমাকে হত্যা করা হয়। এরপর থেকে জুনাইদ হাফিজকে কারাগারে রাখা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে শনিবার তাকে ফাঁসির আদেশ দেয় পাক আদালত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top