News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচুর নেশার টেবলেট সহ আগরতায় ধৃত যুবতী
Image

প্রচুর নেশার টেবলেট সহ আগরতায় ধৃত যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ নেশা কারবারীরা নতুন নতুন কৌশলে নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন সহ অন্যান্য নেশা সামগ্রী বিক্রির চেষ্টা চালাচ্ছে৷ রাজধানী আগরতলা শহরে স্ট্রীট গার্লদেবকে ও একাজে যুক্ত করেছে নেশাকারবারীরা৷ বুধবার আইজিএম চৌমুহনিতে নেশাজাতীয় প্রচুর পরিমান ট্যাবলেট সহ এক স্ট্রীট গার্লকে আটক করা হয়েছে৷ তার কাছ থেকে নেশা কারবারচক্রের কয়েকজনের নাঢমৈধাম ও জানতে পরেছে পুলিশ৷ সংসৃকতির পীঠস্থান রাজধানী আগরতলা শহর বর্তমানে নেশার সাগরে ভাসছে৷ রাজ্য সরকার নেশাবিরোধী অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়ায় নেশা কারবারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ একাজে তারা স্ট্রীট গার্লদেরকেও কাজে লাগাতে শুরু করেছে৷ বুধবার হাতে নাতে তার প্রমাণ মিলেছে৷


আইজিএম চৌমুহনিতে প্রচুর নেশা জাতীয় ট্যাবলেট সহ এক স্ট্রীটগার্লকে আটক করা হয়৷ মহিলার কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে জয়পুরের সায়ন মিঞা এই নেশা বাণিজ্যের মূল কান্ডারী৷ এই চক্রে আবুল মিঞা এবং ভট্টপুকুরের রাজু সহ আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে৷ খোঁজ খবর নিয়ে জানা গেছে, জয়পুরের সায়ন মিঞার বাড়িতে নেশা সামগ্রীর ঠেক গড়ে উঠেছে৷ এখান থেকে এসব নেশা সামগ্রী রাজধানী আগরতলা শহর ও শহরতলীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে৷ এসব নেশা সামগ্রীর কবলে পড়ে যুব সমাজ হাবুডুবু খাচ্ছে৷ সর্বনাশা নেশায় অনেকের জীবন বিপন্ন হয়ে গেছে৷ সুকল কলেজ পড়ুয়া থেকে শুরু করে ভদ্রবেশীরাও এসব নেশায় আবচ্ছন্ন হচ্ছে৷ পশ্চিম থানার পুলিশ মহিলাকে আটক করেছে৷ নেশা কারবারের মূল পান্ডাদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে৷


রাজধানী আগরতলা শহরে পুলিশের জ্ঞাতসারেই এসব নেশা কারবার চলেছে৷ পুলিশ কঠোর মনোভাব গ্রহণ করলে যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করা খুব বেশী কঠিন কাজ নয় বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top