News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গে যান দূর্ঘটনায় নিহত বিএড পড়ুয়া ত্রিপুরার দুই ছাত্রী
Image

পশ্চিমবঙ্গে যান দূর্ঘটনায় নিহত বিএড পড়ুয়া ত্রিপুরার দুই ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ বেপরোয়া গতি কেড়ে নিয়েছে দুইটি তরতাজা প্রাণ৷ পশ্চিমবঙ্গের নিউ কোচবিহারে ত্রিপুরার দুই বিএড পড়ুয়া ছাত্রীর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরো দুইজন৷ বরাত জোরে প্রাণে বেঁচে গেছে ৫ বছরের এক শিশু কন্যা৷ কিন্তু, মা-কে হারিয়ে ওই অবুঝ শিশু এখন দিশেহারা৷ ঘাতক বোলেরো গাড়ির চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, ত্রিপুরা সরকারের উদ্যোগে দুইটি মৃতদেহ রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া, আহতদের কোচবিহার হাসপাতালেই চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতাস্থিত ত্রিপুরা ভবনের এডিশনাল রেসিডেন্ট কমিশনার দশরথ দেববর্মা৷


বুধবার সকালে পশ্চিমবঙ্গের নিউ কোচবিহার বাইশগুড়ি নির্মীয়মান উড়াল পুলের কাছে বোলেরো পিক-আপ ভ্যানের ধাক্কায় টোটো গাড়ি উল্টে গিয়ে ত্রিপুরার বিলোনিয়া নিবাসী বন্দনা দেববর্মা(৩২) এবং অমরপুর নিবাসী মাম্পি দাস(২৩)৷ এছাড়া, বিলোনিয়ার সোমা বণিক(২৩) এবং অমরপুরের বিকাশ মজুমদার(২৩) দুর্ঘটনায় আহত হয়েছেন৷ কোচবিহার থেকে টেলিফোনে মৃত বন্দনা দেববর্মার স্বামী প্রতাপ দেববর্মা বলেন, গত ১৪ ডিসেম্বর মুর্শিদাবাদে স্ত্রীর বিএড পরীক্ষার জন্য আমরা ১১ ডিসেম্বর ত্রিপুরা থেকে রওয়ানা দেই৷ যথারীতি পরীক্ষাও দিয়েছিলেন তাঁর স্ত্রী৷ কিন্তু, পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে অশান্ত পরিবেশে তাঁদের বাড়ি ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছিল৷


প্রতাপবাবু বলেন, গতকাল রামপুর হাট থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠি ত্রিপুরায় ফিরব ভেবে৷ কিন্তু, মালদা আসার পর ট্রেন যাবে না, তাই আমাদের নেমে যেতে হয়৷ তাঁর কথায়, ত্রিপুরার আরও অনেক যাত্রী সহ তাঁরাও মালদা স্টেশনে আটকা পরে যান৷ প্রায় ৩৫ জন ত্রিপুরার বাসিন্দা তখন বাসে কোচবিহার যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেখান থেকে ট্রেন ধরবেন ঠিক করেন৷ তিনি বলেন, বিএড পরিক্ষার্থী সহ আমরা ১৫ জন বাসে রওয়ানা দেই এবং ভোর সাড়ে ৪টা নাগাদ কোচবিহার পৌছে যাই৷ প্রতাপবাবু জানান, আমরা বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য ৩টি টোটো গাড়ি ভাড়া নেই এবং মা ও মেয়েকে একটি টোটো-তে বসিয়ে আমি অন্য টোটো-তে গিয়ে বসি৷


কথাগুলি বলার সময় গলার স্বর ভার হয়ে আসছিল প্রতাপবাবুর৷ কারণ, চোখের সামনে স্ত্রী যন্ত্রনায় ছটপট করে মারা গেছেন৷ তিনি বলেন, রেল স্টেশনে যাওয়ার পথে বাইশগুড়ি এলাকায় নির্মীয়মান উড়াল পুলের সামনে একটি বোলেরো পিক-আপ ভ্যান সজোরে ধাক্কা মারে তার স্ত্রীর টোটো গাড়িতে৷ তাতে, দুইটি গাড়ি উল্টে যায়৷ প্রতাপবাবু বলেন, স্পষ্ট দেখা যাচ্ছিল বোলেরো পিক-আপ ভ্যানটি প্রচন্ড গতিতে প্রথমে উড়াল পুলে যাওয়ার মুখে রাখা ব্যারিক্যাডটিতে ধাক্কা মারে৷ তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে টোটো-তে গিয়ে ধাক্কা মেরেই উল্টে যায়৷ সাথে টোটো গাড়িটিও উল্টে যায়৷ তিনি জানান, সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ছুটে গিয়ে দেখি তাঁর স্ত্রী ইটের স্তুপের উপর পরে রয়েছে এবং মাথা ফেটে রক্ত বের হচ্ছে৷ তাঁদের পাঁচ বছরের শিশু কন্যাটি ছিটকে বালির স্তুপে পড়েছিল, তাই প্রাণে বেঁচে গেছে৷ তিনি আরও জানান, টোটো গাড়ির ভেতরেই চাপা পরে মাম্পি দাসের মৃত্যু হয় এবং তাঁর স্ত্রী যন্ত্রনায় ছটপট করতে করতে ঘটনাস্থলেই মারা যান৷


প্রতাপবাবু বলেন, সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি৷ অনেকটা সময় কেটে যাওয়ার পর সাথের মানুষদের সহায়তায় আহতদের কোচবিহার হাসপাতালে নিয়ে যাই৷ সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাঁর স্ত্রী ও সম্পা দাসকে মৃত বলে ঘোষণা দেন৷ এদিকে, সোমা বণিকের পায়ে মারাত্মক আঘাত লেগেছে৷ তাদের কোচবিহার হাসপাতালে চিকিৎসা চলছে৷ প্রতাপবাবু জানান, ঘটনার পর ঘাতক গাড়িটির চালক পালিয়ে যান৷
এদিকে, মৃতদেহ আগরতলায় আনার জন্য ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দপ্তর সমস্ত বন্দোবস্ত করেছে৷ কলকাতাস্থিত ত্রিপুরা ভবনের এডিশনাল রেসিডেন্ট কমিশনের দশরথ দেববর্মা সমস্ত বন্দোবস্ত করার জন্য মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল৷ সে মোতাবেক বিলোনিয়া পর্যন্ত মৃতদেহ পৌছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দশরথ দেববর্মা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top