News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী, উদ্ধার .৩০৩ রাইফেল
Image

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম মহিলা মাওবাদী, উদ্ধার .৩০৩ রাইফেল

রায়পুর, ১৯ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় এনকাউন্টারে খতম হয়েছে একজন মহিলা মাওবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি .৩০৩ রাইফেল| নিহত মহিলা মাওবাদীর নাম ও পরিচয় জানা যায়নি| সুকমা জেলার সিংহানমাদগু এলাকার ঘটনা|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সুকমা জেলার সিংহানমাদগু এলাকায় জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) এব কোবরা জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়| ডিআরজি, এসটিএফ এবং কোবরা জওয়ানদের যৌথ অভিযানে খতম হয়েছে একজন মহিলা মাওবাদী| তবে, গুলির লড়াই চলাকালীন বাকি মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়| গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি .৩০৩ রাইফেল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top