News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ কমেছে ১০ শতাংশ, সাজার হার বেড়েছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ কমেছে ১০ শতাংশ, সাজার হার বেড়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ সুশাসন নির্ভর করে সুষ্ঠ আইন-শৃঙ্খলা বজায় থাকার উপর৷ একটা দেশ বা রাজ্যের আইন-শৃঙ্খলা কেমন তা বোঝা যায় অপরাধীদের সাজা প্রাপ্তির হার দেখে৷ রাজ্যে বর্তমান সরকারের সময়ে অপরাধীদের সাজা প্রাপ্তির হার বৃদ্ধি পেয়েছে৷ আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকীভবনে আইনজীবীদের এক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, আগে রাজ্যে অপরাধীদের সাজা প্রাপ্তির হার ছিল প্রায় ২৯ শতাংশ৷ বর্তমানে অপরাধীদের সাজাপ্রাপ্তির হার প্রায় ৪৭শতাংশ৷ এই পরিসংখ্যানই রাজ্যে সুশাসন সুব্যবস্থার প্রমাণ করছে৷


আইনজীবিদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মহিলা নির্যাতনের হারও ১০ শতাংশ হ্রাস পেয়েছে৷ এনডিপিএস মামলাগুলি কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে৷ সরকার চাইছে ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়ার মধ্যদিয়ে ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে৷ এজন্য যে যে জায়গায় যে দায়িত্বে রয়েছে তা পারদর্শিতার সাথে পালন করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের পর উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা৷ অর্থনীতি, কৃষি, গণবন্টন, যোগাযোগ, পরিকাঠামো সর্বক্ষেত্রেই পরিবর্তন আসছে৷ ব্যাঙ্কের সি ডি রেশিও বেড়ে হয়েছে ৫৬ শতাংশ৷ রাজস্ব সংগ্রহ ৮.৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৬ শতাংশ৷ মাধাপিছু আয়ও বেড়েছে আগের থেকে৷ রেগায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে৷ গণবন্টন ব্যবস্থায় ই পিডিএস চালু করা হয়েছে৷ এই ক্ষেত্রে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা৷


মুখ্যমন্ত্রী বলেন, সাব্রুমে গড়ে উঠছে স্পেশাল ইকোনমিক জোন৷ ফেনী নদীর উপর সেতু তৈরির কাজ শেষ হওয়ার পর খুলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর৷ আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজও শুরু হয়েছে৷ সবদিক মিলিয়ে উন্নয়নের নতুন গতিতে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা৷ সম্মেলনে আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, নতুন সরকার প্রতিষ্ঠার পর গত ২০ মাসে রাজ্য সরকার জনকল্যাণে ২৯৭টি সিদ্ধন্ত গ্রহণ করে ও তারমধ্যে অধিকাংশ বাস্তবায়ন করা হয়েছে৷ আইনি পরিষেবার সম্প্রসারণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তার মধ্যে অধিকাংশ বাস্তবায়ন করা হয়েছে৷ আইনি পরিষেবার সম্প্রসারণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন৷


আইনমন্ত্রী বলেন, সোনামুড়া, খোয়াই এবং আমবাসায় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্ট চালু করা হয়েছে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর৷ আগরতলায় ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড জজ কোর্টের নতুন পাকাভবন চালু করা হয়েছে৷ কোর্ট কেইস মেন্টেনেন্স সিস্টেম অনলাইনে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন স্তরের জুডিশিয়াল আধিকারিক নিয়োগ করা হয়েছে৷ তিনি বলেন, আইনজীবীদের সামাজিক ক্ষেত্রে দায়বদ্ধ হতে হবে৷ এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক৷ উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবি বিশ্বজিৎ দেব, আইনজীবি প্রদ্যুৎ কুমার ধর, বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবি ও অন্যান্যরা৷ সম্মেলনে উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top