News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও ধর্ষণ মামলায় বিধায়ক কুলদীপ সেঙ্গর দোষী সাব্যস্ত
Image

উন্নাও ধর্ষণ মামলায় বিধায়ক কুলদীপ সেঙ্গর দোষী সাব্যস্ত

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : উন্নাও ধর্ষণ মামলায় বিধায়ক কুলদীপ সেঙ্গরকে দোষী সাব্যস্ত করল দিল্লির তিসহাজারি আদালত। ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিল কুলদীপ। গত ২ ডিসেম্বর থেকে আদালত টানা দুপক্ষের শুনানি শুনেছেন। আগামী ১৯ ডিসেম্বর সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। এই মামলায় আদালত অভিযুক্ত পক্ষের ৯ সাক্ষী এবং সরকার পক্ষের ১৩ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করেন। কুলদীপ উত্তরপ্রদেশের বাঙ্গারমাউ থেকে চারবারের বিধায়ক।

ইতিমধ্যে একাধিক ধারায় মামলা রুজু করা হয় কুলদীপের বিরুদ্ধে। ১২০বি (অপরাধ), ৩৬৩ (অপহরণ) ও ৩৭৬ (ধর্ষণ) ধারায় রুজু হয় মামলা। পকসো ধারাতেও অন্য একটি মামলা রুজু হয় তার বিরুদ্ধে। শেষমেশ ২০১৮ সালের ১৩ এপ্রিল গ্রেফতার হয় উত্তরপ্রদেশ বিধানসভার অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। সঙ্গে গ্রেফতার হয় অভিযুক্ত আরও চার। তিহাড় জেলে ঠাঁই হয় তাদের।দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৯ আগস্ট চার্জগঠন করে পুলিশ। প্রতিদিনের শুনানিতে এই শোনেন জেলা বিচারক ধর্মেশ শর্মা। সুপ্রিম কোর্টে আদেশে মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে সরিয়ে আনা হয়েছিল। ২৮ জুলাই ওই ধর্ষিতার গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে ধর্ষিতার দুই আত্মীয়া মারা যান, গুরুতর আহত হন তিনি নিজে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top