News Flash

  • Home
  • Uncategorized
  • অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবি তুললেন গেহলট
Image

অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবি তুললেন গেহলট

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : বিজেপির যদি গণতন্ত্রের প্রতি এখনও কিছুটা আস্থা থেকে থাকে, তবে অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করে নেওয়া উচিত বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট।

শনিবার অশোক গেহলট জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি বিরোধিতা করছে সাধারণ মানুষ। গণতন্ত্রের প্রতি কিছুটা বিশ্বাস এখনও বিজেপি থেকে থাকে, তবে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত নাগরিকত্ব সংশোধনী আইন। একাধিক রাজ্যের নির্বাচিত সরকারগুলিও এই আইনের বিরোধিতা করেছে। কেন্দ্রের উচিত জাতির মানসিকতা বুঝতে পেরে আইনটিকে প্রত্যাহার করে নেওয়া।

ভারত বাঁচাও সমাবেশের সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, গণকন্ঠ হয়ে উঠেছে এই সমাবেশ। ৪০ বছর আগে তৎকালীন জনতা পার্টির অপশাসনের বিরুদ্ধ সোচ্চার হয়ে এমনও এক ভারত বাঁচাও সমাবেশের আয়োজন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হয়েছিল। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অশোক গেহলট আরও বলেন, অর্থনৈতিক ব্যর্থতা থেকে নজর ঘোরানোর জন্য নাগরিকত্ব সংশোধনী আইন করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে এদিন ভারত বাঁচাও সমাবেশে বক্তব্য রাখেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, পি চিদম্বরমের মত নেতা ও নেত্রীরা।

প্রসঙ্গত, বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয়ে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top