News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ ডিসেম্বরের পর রাজ্যে অবৈধ ই-রিকশা চালানো যাবে না, জানালেন পরিবহণমন্ত্রী
Image

৩১ ডিসেম্বরের পর রাজ্যে অবৈধ ই-রিকশা চালানো যাবে না, জানালেন পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় রেজিস্ট্রেশন বহির্ভূত ই-রিকশা ৩১ ডিসেম্বরের পর রাস্তায় নামতে পারবে না৷ সাফ জানিয়েছেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তাঁর কথায়, ই-রিকশাগুলিকে রেজিস্ট্রেশনে যথেষ্ট সময় দেওয়া হয়েছে৷ ওই সময়ের মধ্যে সকলকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ই-রিকশাগুলির রেজিস্ট্রেশন করার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সে বিষয়ে আজ পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের পৌরোহিত্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সচিবালয়ে পরিবহণমন্ত্রীর অফিসকক্ষে আয়োজিত এই পর্যালোচনা সভায় রাজ্যের ই-রিকশাগুলি বৈধভাবে রাস্তায় চলাচল করার বিষয়ে ত্রিপুরা সরকারের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন পরিবহণমন্ত্রী৷


তিনি বলেন, পরিবহণ দফতর ই-রিকশাগুলির রেজিস্ট্রেশন করানোর উপর গুরুত্ব দিয়েছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়েছে৷ এই নির্দিষ্ট সময়সীমার পর রাজ্যে আর অবৈধভাবে ই-রিকশা চালানো যাবে না৷ যারা অবৈধভাবে ই-রিকশা চালাবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি যারা অবৈধভাবে ই-রিকশা বিক্রি করেছে বা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও পরিবহণ দফতরের সচিবকে নির্দেশ দেন পরিবহণমন্ত্রী৷
সভায় পরিবহণ দফতরের সচিব জানান, রাজ্যে বর্তমানে মোট ৫,৩৫৭টি ই-রিকশা রয়েছে৷


এর মধ্যে এখন পর্যন্ত মোট ৯৩৬টি ই-রিকশার রেজিস্ট্রেশন করা হয়েছে৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাকি ই-রিকশাগুলির রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার জন্য পরিবহণ দফতরের সচিব ই-রিকশা মালিকগণের প্রতি আবেদন জানিয়েছেন৷ আগামী ৩১ ডিসেম্বরের পর যে সব অবৈধ ই-রিকশা রাস্তায় চলাচল করবে সেগুলির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে সভায় পরিবহণ সচিব জানিয়েছেন৷ সভায় পরিবহণ দফতরের প্রধানসচিব এলএইচ ডার্লং, ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত, পুলিশ দফতরের অতিরিক্ত সচিব অনিন্দ্য কুমার ভট্টাচার্য, তথ্য ও সংসৃকতি দফতরের সহ-অধিকর্তা টিংকু বিশ্বাস, চিফ মোটর ভেহিকল ইন্সপেক্টর বিজয় দেববর্মা-সহ পরিবহণ দফতরের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top