News Flash

  • Home
  • Uncategorized
  • তুইসাবাড়িতে গুলিবিদ্ধ যুবক
Image

তুইসাবাড়িতে গুলিবিদ্ধ যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ ডিসেম্বর৷৷ বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক যুবক৷ তার পেটে গুলি লেগেছে৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আজ রাত ১০.৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া মহকুমার তুইসাবাড়ি এলাকায় আকাশ দেবনাথ গুলিবিদ্ধ হয়েছেন৷ তিনি দুষ্কি থেকে তুইসাবাড়ি এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন৷ তার পেটে গুলি লেগেছে৷ গুরতর আহত অবস্থায় প্রথমে তাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছঁুটে গেছে৷ খোয়াই জেলা পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তার শরীরি গুলি কিভাবে লাগলো তা বলতে পারছে না পুলিশ৷ কারণ, আহত যুবক কোনও বয়ান দিতে পারেননি৷ এদিকে, খাসিয়ামঙ্গল এলাকায় বিশ্বজিৎ সূত্রধর গুলতির আঘাতে আহত হয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top