News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় বনধের বলি দুই মাসের শিশু
Image

গন্ডাছড়ায় বনধের বলি দুই মাসের শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ বন্ধের বলি হল দুই মাসের শিশু৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ত্রিপুরা বন্ধের জেরে যানবাহন না থাকায় পুত্র সন্তানকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি গন্ডাছড়া মহকুমার নাক্কাছড়ার বাসিন্দা প্রদীপ চাকমা৷ ফলে, বিনা চিকিৎসায় দুই মাসের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷


গন্ডাছড়া বাজার থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত নাক্কাছড়া৷ সকাল থেকেই গন্ডাছড়া মহকুমায় জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছিল বন্ধের জেরে৷ দোকানপাট, বাজারহাট, এমনকি যানবাহন সবই বন্ধের কারণে ব্যহত হয়েছে৷


জানা গিয়েছে, এদিন ভোর থেকে প্রদীপ চাকমার পুত্র সন্তানের বমি হচ্ছিল৷ সাথে গায়ে প্রচন্ড জ্বরও ছিল৷ কিন্তু, কোনওভাবেই তাকে হাসপাতালে নিতে পারছিলেন না৷ কারণ, রাস্তায় কোন যানবাহন ছিল না৷ অনেক চেষ্টার পর বেলা ১১টা নাগাদ গন্ডাছড়া মহকুমা হাসপাতালে পুত্র সন্তানকে নিয়ে যান প্রদীপ চাকমা৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা দেখে তাকে কুলাই জেলা হাসপাতালে স্থানান্তর করেন৷ কুলাই যাওয়ার পথেই ওই শিশুটির মৃত্যু হয়েছে৷ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top