News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলের লাঠির আঘাতে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধ পিতার
Image

ছেলের লাঠির আঘাতে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধ পিতার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ডিসেম্বর ৷৷ পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটল মঙ্গলবার সাত সকালে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন এলাকায়৷ অভিযুক্ত পুত্রকে পুলিশ জালে তোলে নেয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা মনোহর দাস ও তার পুত্র এবং পুত্রবধূর সাথে কোনো এক বিষয় নিয়ে বাক্বিতন্ডা হয়৷ এই বাক্বিতন্ডার জের ধরে পুত্র সুভাষ দাস লাঠি দিয়ে তার পিতাকে আঘাত করে৷


ঘটনাস্থলেই মৃত্যু হয় পিতা মনোহর দাসের (৭৫)৷ পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুত্র সুভাষকে আটক করে তেলিয়ামুড়া থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে এনে রাখে ময়না তদন্তের জন্য৷ এদিকে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের পর পুলিশ মৃতদের তাদের আত্মীয় পরিজনদের হাতে তুলে দেয়৷


এদিকে পুলিশ অভিযুক্ত সুভাষ দাস (৩৪)-কে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ বাকবিতন্ডার জেরে গুণধর পুত্রের হাতে পিতা খুনের ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের অন্যতম নজির বলে আখ্যায়িত করেছেন স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top