News Flash

  • Home
  • Uncategorized
  • যৌথ ফোরামের অনির্দিষ্টকালের ত্রিপুরা বন্ধ প্রত্যাখ্যাত
Image

যৌথ ফোরামের অনির্দিষ্টকালের ত্রিপুরা বন্ধ প্রত্যাখ্যাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আইএনপিটি-সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ফোরামের ডাকা অনির্দিষ্টকালের ত্রিপুরা বনধ রাজ্যবাসী প্রত্যাখ্যান করেছেন৷ শহর এলাকায় জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে৷ কারণ, দোকানপাট, বাজার, সুকল, কলেজ, অফিস, আদালত খুলেছে৷

আজ সকাল সাড়ে নয়টায় ওই ফোরামের সমর্থকরা আগরতলায় সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে বনধের সমর্থনে বিরোধ প্রদর্শন করেছে৷ আধ ঘণ্টার বিরোধ প্রদর্শনের পর পুলিশ তাঁদের অবস্থান প্রত্যাহার করার অনুরোধ জানায়৷ তাতে তাঁরা রাজি না হাওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে৷ প্রায় দুই শতাধিক পিকেটারদের গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে৷
আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা দাবি করেন, সারা ত্রিপুরায় বনধ পালিত হচ্ছে৷

মুঙ্গিয়াকামী স্টেশনে পিকেটাররা রেল অবরোধ করেছেন৷ অবাক করার বিষয় হল, সংযুক্ত ফোরামের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে বনধের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি কোথাও৷ তাঁর অনুপস্থিতির কারণ সম্পর্কেও ফোরামের সদস্যদের কাছ থেকে কোনও সদুত্তর মিলেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top