News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় পরিকল্পিতভাবে খুন দুই ব্যক্তি, গ্রেপ্তার নিহতদের স্ত্রী
Image

পৃথক জায়গায় পরিকল্পিতভাবে খুন দুই ব্যক্তি, গ্রেপ্তার নিহতদের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ রাজ্যের পৃথক স্থানে দুটি হত্যাকান্ডের ঘটনায় রীতিমতো আইন শৃঙ্খলা প্রশ্ণের মুখে পড়ল৷ রাজধানীর পার্শ্ববর্তী এডিনগরে এক ব্যক্তি খুন৷ অন্যদিকে, বিশ্রামগঞ্জেও এক ব্যক্তিকে খুন করা হয়েছে৷ দুটি ঘটনাতেই খুনের পেছনে স্ত্রী জড়িত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে৷


পরকিয়া প্রেমের জেরে খুন হল এক ব্যক্তি৷ নিহতের নাম সঞ্জিব দাস৷ বাড়ি এডিনগর থানাধীন কালী টিলা এলাকায়৷ ঘটনা শনিবার গভীর রাতে৷ অভিযুক্ত এক যুবককে এডিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার নাম সুমন রায় চোধুরী৷ ঘটনাকে কেন্দ্র করে কালীটিলা ও পাশ্ববর্তী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ পরকিয়া প্রেম মেনে নিতে না পারায় খুন হতে হলো স্বামীকে৷ ঘটনা রাজধানী আগরতলার শহর সংলগ্ণ এডিনগর থানাধীন কালীটিলা এলাকায়৷ জানা যায়, সঞ্জিব দাস নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল পপি আচার্য নামে এক যুবতীর৷


তাদের দুটি সন্তানও রয়েছে৷ কিছুদিন তাদের দাম্পত্য জীবন সুখে সাচ্ছন্দ্যেই ছিল৷ এরই মধ্যে কালীটিলা এলাকার সুমন রায় চৌধুরী নামে এক যুবকের পরকিয়া প্রেমে আসক্ত হয় পপি আচার্য৷ দুই সন্তান ফেলেই সুমনের সঙ্গে কোলকাতায় পাড়ি দিয়েছিল৷ সেখান থেকে তাকে উদ্ধার করে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনরা৷ দ্বিতীয়বার সুমনের সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কৈলাসহরে বসবাস করতে থাকে৷ সেখান থেকেও তাকে উদ্ধার করে নিয়ে আসে স্বামী৷ কিন্তু তারপরও স্বামীগৃহে থাকতে চায়নি সে৷ ভট্টপুকুর এলাকায় আলাদা ভাড়া বাড়িতে বসবাস করছিল পপি আচার্য৷


স্বামীর সঙ্গে সহবাস না করলেও, প্রয়োজনবোধে ফোন করে বাচ্চাদের জন্য খাবার সহ নানা জিনিষপত্র নিতো পপি৷ আত্মীয় পরিজনরা নানাভাবে বুঝিয়েও তাকে বাগে আনতে পারেননি৷ সুমন নামে ওই পরকিয়া যুবক একাধিকবার সঞ্জীবকে প্রাণ নাশের হুমকিও দিয়েছে৷ শেষ পর্যন্ত গতরাতে তাকে কালীটিলায় ছড়িকাহত করে হত্যা করে সে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান, নিহতের মা জ্যোৎস্না দাস৷ কালীটিলা হত্যাকাণ্ডের খভর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এডিনগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মূল অভিযুক্ত সুমন গ্রেপ্তার করেছে পুলিশ৷ সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে৷ নিহতের স্ত্রী ও এই ঘটনার জড়িত বলে অভিযোগ৷


রবিবার সাত সকালে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিশ্রামগঞ্জ থানাধী লুংথাংছড়া এলাকায়৷ নিজ বাড়ির পাশের রাবার বাগান থেকে উদ্ধার হয় মধু মিঞার মৃতদেহ৷ তার বয়স আনুমানিক ৩০ বছর৷ চাঞ্চল্যকর খুনে ঘটনায় মধু মিঞার স্ত্রী তানজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ৷ গার্হস্থ্য হিংসায় শেষ পরিণতি হল খুন৷ এবার কোন মহিলা নয়৷ হিংসাবলি হল এক পুরুষ৷ ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত্রিতে মধু মিঞাকে কাজ সেরে বাড়ি ফিরতে দেখেছিল তার বোন আশা বিবি৷ কিন্তু এর কিছুক্ষণ পর মধুর স্ত্রীর তানজিনা এসে মধুর বোনের বাড়িতে বলে যে মধু এখনো বাড়ি ফেরেনি৷


তখন মৃত মধুর বোন সহ অন্যান্যরা মধুকে খোঁজতে বের হয়৷ রাতে মধুকে খোঁজার সময়ই মধু স্ত্রীর প্রতি মধুর বোন ও অন্যান্যদের সন্দেহ হয়৷ সেইদিন রাত্রিতে অনেক খোঁজাখুজি করে ও মধুকে পাওয়া যায়নি৷ রবিবার সকালে বাড়ির পাশে রাবার বাগান থেকে উদ্ধার হয় তার গলাকাটা মৃতদেহ৷ ১৫ বছর পূর্বে তানজিনার সঙ্গে মধু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷ তাদের ২ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তান রয়েছে৷ পরবর্তীতে গত ছয়মাস পূর্বে আরেক মহিলাকে সে বিয়ে করে ঘরে তোলে৷ এতেই শুরু হয় অশান্তি৷ যার পরিণতিতে খুন হয়ে প্রাণ হারাতে হয় মধু মিঞাকে৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ রবিবারই সকালে খুনের দায়ে সন্দেহজনকভাবে মৃত মধু মিঞার স্ত্রী তানজিনাকে গ্রেফতার করে৷ তদোপরি এই রহস্যজনক মৃত্যুর আমল রহস্য উন্মোচিত হবে তদন্ত সাপেক্ষেই৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top