News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা গৃহবধূকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার মা ও ছেলে
Image

নাবালিকা গৃহবধূকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার মা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ নাবালিকা গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেপ্তার করল শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায়, দুই মাস আগে কালিপুজার পর দিন শান্তিরবাজার থানার অন্তর্গত আর.কে গঞ্জ এলাকার অজয় রুদ্রপাল কল্যাণপুর থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকার এক নাবালিকাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে আসে৷ পরবর্তী সময় উভয় পরিবারের মধ্যে আলোচনাক্রমে তাদের বিয়ের দিন ঠিক করা হয়৷
অভিযোগ ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের পরিবারের নিকট ৫০ হাজার টাকা দাবি করা হয়৷

শুক্রবার ১৫ হাজার টাকা ছেলের ছেলেকে দেওয়া হয়৷ সেই দিন রাতেই শান্তিরবাজার মহকুমার আর কে গঞ্জ এলাকার বাসিন্দা অজয় রুদ্র পাল নাবালিকার শরীরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ ৭ ডিসেম্বর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে ঐ নাবালিকা৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অজয় রুদ্র পাল ও তার মা অনিমা রুদ্র পালের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়৷

মৃতার বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ অজয় রুদ্র পাল ও তার মা অনিমা রুদ্র পালকে শনিবার রাতে গ্রেপ্তার করে শান্তির বাজার থানায় নিয়ে আসে৷ রবিবার ধৃত দুইজনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বিলোনীয়া আদালতে সোপর্দ করা হয়৷ এই বিষয়ে সংবাদ প্রতিনিধিদের জানান শান্তিরবাজার থানার ওসি নারায়ণ সাহা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top