News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে ৫০ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক প্রাক্তন টাইগার জঙ্গী রণজিতের
Image

আজ থেকে ৫০ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক প্রাক্তন টাইগার জঙ্গী রণজিতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এবার সামিল হল ত্রিপুরা ইনডিজিনাস পিউপিলস কাউন্সিল ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট ৫০ ঘন্টার এডিসি এরিয়া বন্ধের আহ্বান জানিয়েছে তারা৷ নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে এবং তা যাতে কোন ভাবে পাশ না হয় তার পরিপ্রেক্ষিতে আগামী ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১১ ডিসেম্বর সকাল ৮ পর্যন্ত এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা ইনডিজিনাম পিউপিলস কাউন্সিল৷


রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন টিআইপিসি কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা৷ তিনি বলেন, এই নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হল রাজ্যের জনজাতি ভূমিপুত্ররা সংখ্যালঘু হয়ে পড়বে৷ বর্তমানে মোট জনসংখ্যার ৩১ শতাংশ ভূমিপুত্ররা থাকলে ও যেভাবে তারা সংখ্যা গুরু থেকে সংখ্যালঘুতে এসে দাঁড়িয়েছে তাতে এই অসাংবিধানিক বিল পাশ হলে রাজ্যে ভূমিপুত্ররা ২০২০ সালের আদমসুমারীতে এসে ১০ শতাংশ এ দাঁড়াতে পারে৷ তিনি বলেন এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা না৷


তবে নাগরিকত্ব প্রদানের ভিত্তি সাল হতে হবে ১৯৭১ এর মার্চ মাস অবদি৷ তাছাড়া এই বিলটিতে ধর্মীয় ভিত্তিকে সুরসুড়ি দেওয়ার জন্য মুসলীম সম্প্রদায়কে রাখা হয়নি যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসংখ বিধানিক৷ এই বিলটি পাশ হলে ১৯৯৩ সনে এটিটিএফ এর সঙ্গে সে চুক্তি হয়েছিল তাকে অবমাননা করত্রা হবে৷ এতে রাজ্যে শান্তির বাতাবরণ ও নষ্ট হতে পারে বলে তিনি মন্তব্য করেন৷ রঞ্জিত দেববর্মা আরও জানান ক্যাবের বিরুদ্ধে এবং জনজাতিদের স্বার্থ বক্ষগম মহারাজ প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে নতুন একটি দলের আত্ম প্রকাশ ঘটতে চলছে৷ মহারাজা দিল্লিতে ব্যস্ত থাকায় তা ঘোষণা করা সম্ভব হয়নি৷ তবে যাবতীয় সব কিছুই চুড়ান্ত করে রাখা হয়েছে৷ মহারাজ দিল্লি থেকে আসলেই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আগামী এডিসি নির্বাচনেও দল অংশ গ্রহণ করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top