News Flash

  • Home
  • Uncategorized
  • সবজি মান্ডি অগ্নিকান্ডে আটক কারখানার মালিক
Image

সবজি মান্ডি অগ্নিকান্ডে আটক কারখানার মালিক

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : দিল্লির রানি ঝাঁসি রোডের সবজি মান্ডির একটি কারখানায় আগুন লাগার ঘটনায় কারখানাটির মালিক রেহানকে আটক করেছে পুলিশ। অভিযোগ অবৈধ উপায়ে সবজি মান্ডি এলাকায় ব্যাগ ও চামড়ার কারখানা দীর্ঘদিন ধরে চালাচ্ছিল রেহান।

উল্লেখ করা যেতে পারে দিল্লির রানি ঝাঁসি রোডের সবজির মান্ডির একটি কারখানায় আগুন লাগার ঘটনায় এফআইআর দায়ের করেছে পুলিশ। মর্মান্তিক এই অগ্নিকান্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়েছে ক্রাইম ব্রাঞ্জ। অন্যদিকে এর আগে সবজি মান্ডি অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এই অগ্নিকান্ডে নিহতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে বিজেপি।

অগ্নিকান্ডে ঘটনায় শোকপ্রকাশ করে গৌতম গম্ভীর জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই অগ্নিকান্ডের তদন্তের প্রয়োজন। কাউকে তোর এর দায় নিতে হবে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করেন তিনি।

সবজি মান্ডিতে কি করে কারখানার ছাড়পত্র দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা গৌতম বলেন, শুধুমাত্র তদন্ত কমিটি গড়লেই দায় ফুরিয়ে যায় না।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top