News Flash

  • Home
  • Uncategorized
  • ইরাকে গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩
Image

ইরাকে গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩

বাগদাদ, ৮ ডিসেম্বর (হি.স.) : ইরাকের বাগদাদে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। গুরুতর আহত ১৩৭। শনিবার সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে।  

মন্ত্রকের তরফে জানানো হয়েছে শুক্রবার বিকেলে অজ্ঞাত পরিচয়ে বন্দুকবাজের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। আহত ১৩৭। উল্লেখ করা যেতে পারে শুক্রবার বিকেলে মধ্য বাগদাদের আল-খালানি স্কোয়্যার বিক্ষোভরত জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় ১২ জন বন্দুকবাজ একাধিক গাড়িতে করে এই হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা করেছেন ইরাকের রাষ্ট্রপতি বারহাম সালিহ। শান্তিপূর্ণ বিক্ষোভের উপর হিংসাত্মক হামলাকে অপরাধমূলক আখ্যা দিয়েছেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের তরফে দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top