News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট ৭ ডিসেম্বর, মাও-অধ্যুষিত অঞ্চলে কড়া নিরাপত্তা
Image

ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোট ৭ ডিসেম্বর, মাও-অধ্যুষিত অঞ্চলে কড়া নিরাপত্তা

রাঁচি, ৬ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে এবার পাঁচ দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে| ইতিমধ্যেই প্রথম দফার (৩০ নভেম্বর) ভোট-পর্ব মিটেছে ঝাড়খণ্ডে| ৭ ডিসেম্বর, শনিবার দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডের মোট ২০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে| যথাক্রমে-বাহারাগোরা, ঘাটশিলা, পোটকা, জুগসালাই, জামশেদপুর পূর্ব, জামশেদপুর পশ্চিম, সরাইকেল্লা, খারসাওয়ান, চাইবাসা, মাঝগাঁও, জগন্নাথপুর, মনোহরপুর, চক্রধরপুর, তামার, মান্দার, তোরপা, খুন্তি, সিসাই, সিমদেগা এবং কোলেবিরা| উল্লেখযোগ্য বিধানসভা আসনগুলি হল-জামশেদপুর পূর্ব, খুন্তি, তোরপা, চাইবাসা, চক্রধরপুর এবং সিসাই| দ্বিতীয় দফার ভোট-পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে|

জামশেদপুর পূর্ব বিধানসভা আসন : জামশেদপুর পূর্ব আসনে ভাগ্যপরীক্ষা হবে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের| এই আসনকে বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হয়| কংগ্রেসের পক্ষ থেকে এই আসনে প্রার্থী করা হয়েছে জাতীয় মুখপাত্র গৌরব বল্লভকে|

খুন্তি বিধানসভা আসন : খুন্তি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুণ্ডা| মুণ্ডাকে এই আসনে জোরদার টক্কর দিতে পারেন জেএমএম-কংগ্রেস জোট প্রার্থী প্রার্থী দয়ামণী মারান|

তোরপা বিধানসভা আসন : তোরপা আসনে এবার ত্রিমুখী লড়াই, সুরীনের পরিবর্তে এবার এই আসনে সুদীপ গুড়িয়াকে প্রার্থী করেছে জেএমএম, সুরীন নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন এবং এই আসনে বিজেপি প্রার্থী হলেন কোচে মুণ্ডা|

চাইবাসা বিধানসভা আসন : প্রাক্তন আইএএস অফিসার জে বি তুবিদের ভাগ্যপরীক্ষা হবে চাইবাসা বিধানসভা আসনে, বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি| এই আসনে জেএমএম-কংগ্রেস জোট প্রার্থী হলেন বর্তমান বিধায়ক দীপক বিরুওয়া|

চক্রধরপুর বিধানসভা আসন : পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর বিধানসভা আসনের দিকেই সর্বাধিক নজর রয়েছে রাজনৈতিক মহলের| এই আসনে ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি লক্ষ্মণ গিলুওয়ার| সপ্তদশ লোকসভা নির্বাচনে সিংভূম থেকে পরাজিত হয়েছিলেন লক্ষ্মণ| এই আসনে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে, জেএমএম প্রার্থী হলেন সুখরাম ওঁরাও এবং এজেএসইউ-র রামলাল মুণ্ডা|

সিসাই বিধানসভা আসন : দ্বিতীয় দফায় উল্লেখযোগ্য আসনের মধ্যে রয়েছে সিসাই| এই আসনে ভাগ্য পরীক্ষা হবে ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার দীনেশ ওঁরাও-এর| এই আসনে জেএমএম-এর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে জিগা সুসারান হোরোকে|

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে তৃতীয় দফায় ভোট হবে ১২ ডিসেম্বর| ওই দিন রাজ্যের ১৭টি আসনে ভোট হবে| চতুর্থ দফায় অর্থাত্ ১৬ ডিসেম্বর ঝাড়খণ্ডের ১৫টি আসনে ভোট হবে| পঞ্চম দফা অর্থাত্ শেষ দফায় ভোট হবে ১৯ ডিসেম্বর, রাজ্যের ১৬টি আসনে| ফলাফল ঘোষণা হবে ২৩ ডিসেম্বর|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top