News Flash

  • Home
  • Uncategorized
  • আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়, এনকাউন্টার ইস্যুতে মন্তব্য মমতার
Image

আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়, এনকাউন্টার ইস্যুতে মন্তব্য মমতার

কলকাতা, ৬ ডিসেম্বর (হি.স):  আইন হাতে তুলে নিয়ে নয়, কড়া আইনের মাধ্যমেই ধর্ষকদের সাজা দেওয়া উচিত বলে হায়দরাবাদ এনকাউন্টার ইস্যুতে শুক্রবার এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন কলকাতার মেয়ো রোডে সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস । সেখানেই বক্তব্যের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের সাজা নিয়ে আরও কঠোর আইনের দাবি তোলেন । বলেন, দ্রুত বিচার করে চার্জশিট পেশ করে সাজা দেওয়া উচিত । একই সঙ্গে তিনি জানান, হায়দরাবাদে যে এনকাউন্টার হয়েছে তাতে ধর্ষণে অভিযুক্তদের দেহ ময়নাতদন্তের পরে তিনি এনিয়ে মন্তব্য করবেন ।

শুক্রবার মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নারীদের ওপর যে কোনও ধরনের অত্যাচার তিনি সহ্য করেন না । আবার আইন নিজের হাতে তুলে নেওয়াকেও সমর্থন করেন না । একই সঙ্গে পুলিশের প্রতি নির্দেশ, এই ধরনের ঘটনায় সাত থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে । কাগজপত্র জোগাড় করতে হবে ।’ পুলিশি গাফিলতির অভিযোগ উঠলেও সরকার যে কড়া হাতে তার মোকাবিলা করবে, সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘এটা জরুরি অবস্থা হিসেবে দেখতে হবে। যে করবে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে ।’উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কোনও মহিলার উপর অত্যাচার সহ্য করি না । হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে । উন্নাওয়ের কেসটা জানত সবাই । তার পরেও কী ভাবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হল ।’ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘উন্নাওয়ের মেয়েটি সুরক্ষা পায়নি কেন ? তিনি বলেন, আইন মেনে কাজ করতে হবে । এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম । আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে । বিচারক বিচারকের কাজ করবেন ।’

দক্ষিণ দিনাজপুরে একটি ধর্ষণকাণ্ডে ৭২ ঘণ্টার মধ্যেই চার্জশিট দিয়েছিল পুলিশ । এ দিন সেই উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কখনও কখনও কিছু ঘটে যায়। আমরা সমর্থন করি না । কিন্তু আইনকেও শক্তিশালী হওয়া উচিত । আমরা সরকারে আসার পর দক্ষিণ দিনাজপুরে ধর্ষণ কাণ্ডে তিন দিনে চার্জশিট দিয়েছিলাম।’

এদিন তিনি বলেন, দ্রুত বিচারের জন্য পশ্চিমবঙ্গে ৮৫টি ফাস্টট্র্যাক কোর্ট রয়েছে । বিচার ব্যবস্থায় গতি আনা দরকার । দ্রুত চার্জশিট পেশ করে আদালতে অভিযুক্তদের বিচার হওয়া দরকার । কোথাও আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না । আদালতের মাধ্যমেই দোষিদের সাজা দেওয়া উচিত । সম্প্রতি মালদায় ধর্ষণের পরে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

গত ২৭ নভেম্বর হায়দরাবাদের সামশাবাদ এলাকায় তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয় । শুক্রবার ভোরে অভিযুক্ত চার জন পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ । সেই খবরে তোলপাড় সারা দেশ । উঠে আসছে পক্ষে-বিপক্ষে নানা মত । শুক্রবার বি আর অম্বেডকরের মৃত্যু বার্ষীকিতে মেয়ো রোডের একটি অনুষ্ঠান যোগ দিয়ে সেইই ঘটনা নিয়েই মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top