News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ২০৮ রানের লক্ষ্যমাত্রা দিল ওয়েস্ট ইন্ডিজ
Image

সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ২০৮ রানের লক্ষ্যমাত্রা দিল ওয়েস্ট ইন্ডিজ

হায়দরাবাদ, ৬ ডিসেম্বর (হি.স.) : ভারত সফরে এবার ‘ক্যারিবিয়ান ঝড়’৷ শুক্রবার টি-২০সিরিজের প্রথম ম্যাচেই দেখা গেল কাইরন পোলার্ডের বিগ-হিটিং৷ অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন আইপিএল অভিজ্ঞতা সম্পূর্ণ পোলার্ড৷ ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা৷ শুক্রবার হায়দরবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সামনে বড় রানের টার্গেট রাখল ওয়েস্ট ইন্ডিজ৷

শিমরন হেটমাইয়ারের দুরন্ত হাফ-সেঞ্চুরি এবং এভিন লুইস, পোলার্ড ও জেসন হোলাল্ডারের বিগ হিটিংয়ে স্কোর বোর্ডে পাঁচ উইকেটে ২০৭ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ৷ ধাওয়ান চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলে জায়গা করে নিয়েছেন সঞ্জু স্যামসন। আর ওপেনার ধাওয়ান না থাকায় লোকেশ রাহুলের সামনে আরও একবার ওপেনিংয়ে নিজেকে প্রমান করার সুবর্ণ সুযোগ। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ দলে সঞ্জু স্যামসন থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এদিন টস জিতে অধিনায়ক কোহলি বলেন, ‘পরের দিকে শিশির পড়বে এটা মাথায় রেখে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলাম৷ তবে দারুণ পিচ৷ ব্যাটিংয়ের জন্য ভালো৷ রান তাড়া করে জেতা আমাদের দলের শক্তি৷ ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি দলে ফিরেছে৷’ তবে চার মাস পর টিম ইন্ডিয়ার দলে ফিরলেন ভুবি৷ চোটের জন্য দলের বাইরে ছিলেন উত্তরপ্রদেশের এই ডানহাতি বোলার৷ ফলে খেলতে পারেননি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে৷ তবে ব্যাটিং সহায়ক পিচে বিরাটের বোলারদের তুলোধনা করলেন পোলার্ড-হেটমাইয়ার-লুইসরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top