News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ক্যাব’র বিরোধিতার অবস্থানে অনড় সিপিএম-কংগ্রেস ও আইএনপিটি
Image

রাজ্যে ক্যাব’র বিরোধিতার অবস্থানে অনড় সিপিএম-কংগ্রেস ও আইএনপিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) থেকে পূর্বোত্তরের উপজাতি এলাকাকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, তাতেও বিরোধিতা থামছে না৷ বিলের বিরোধিতায় ত্রিপুরায় অবস্থান একই রাখল সিপিএম, কংগ্রেস এবং উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা (আইএনপিটি)৷ শুধু উপজাতি এলাকা নয়, সমগ্র রাজ্যকেই নাগরিকত্ব সংশোধনী বিলের বাইরে রাখার দাবি তুলেছে তারা৷


এ-বিষয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতার অবস্থানে অনড় রয়েছি৷ কারণ, আমরা চাইছি ওই বিল আনার বদলে এডিসি-কে শক্তিশালী করা হোক৷ তাঁর সাফ কথা, নাগরিকত্ব সংশোধনী বিল এডিসি-র ভেতরে কিংবা বাইরে লাগু করা যাবে না৷ মূলত, নাগরিকত্ব সংশোধনী বিলে উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে বাইরে রাখা হয়েছে৷ বিজন ধরের কথায়, ওই বিলে এডিসি এলাকা বাদ থাকলেও তাতে অ-এডিসি এলাকায় চাপ পড়বে৷ তিনি বোঝাতে চেয়েছেন, বিলটি বকলমে উপজাতিদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে৷ তাঁর সাফ কথা, কোনও ছাড় চাই না৷ নাগরিকত্ব সংশোধনী বিল লাগু করা যাবে না৷


এই বিল নিয়ে প্রদেশ কংগ্রেস কমিটির কনভেনার পীযূষকান্তি বিশ্বাস বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, এখন তাঁরা রাজ্যগুলিকে জাতির ভিত্তিতে ভাগ করতে চাইছে৷ এডিসি এলাকা বিলের আওতার বাইরে রেখে অ-উপজাতিদের মধ্যে বিভেদের মানসিকতা সৃষ্টি করার অপচেষ্টা হচ্ছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার পাশাপাশি এখন জাতির ভিত্তিতেও রাজ্যগুলিকে ভাগ করতে চাইছে৷ তাদের এই উদ্দেশ্য দেশবাসীর জন্য ভয়ংকর পরিণতি নিয়ে আসবে৷ তিনি বলেন, দেশবাসী এখন যথেষ্ট সচেতন৷ তাই এই বিলের বিরোধিতায় কেউ এক চুলও নড়বেন না বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন৷


এদিকে, উপজাতিভিত্তিক আঞ্চলিক দল আইএনপিটি সভাপতি বিজয় রাংখল সাফ জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল এডিসি এবং অ-এডিসি এলাকায় কোনভাবেই লাগু হতে দেওয়া যাবে না৷ তাঁর বক্তব্য, শুধু এডিসি এলাকাকে ওই বিলের আওতার বাইরে রাখা উচিত হবে না৷ এতে অ-এডিসি এলাকায় এর মারাত্মক প্রভাব পড়বে৷ ফলে, এডিসি এলাকাও তাতে প্রভাবিত হবে৷


রাজ্যে শাসকজোট আইপিএফটি বিলের বিরোধিতায় অবস্থান নিলেও উপজাতি এলাকাকে ছাড় দেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা৷ তিনি জানিয়েছেন, বিল পুরোটা অধ্যয়ন করে মন্তব্য করা সম্ভব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top