News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতে জটিলতা, সংকটে শাসক-বিরোধী উভয় শিবির
Image

পঞ্চায়েতে জটিলতা, সংকটে শাসক-বিরোধী উভয় শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় পঞ্চায়েতগুলিতে জটিলতা দেখা দিয়েছে৷ এতে শাসক ও বিরোধী উভয় শিবির সংকটে পড়েছে৷ কারণ, মতানৈক্যের কারণে পঞ্চায়েতে জনপ্রতিনিধিরা অনাস্থা প্রকাশ করছেন৷ কৈলাসহর মহকুমার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এবং ধলাই জেলার শান্তিরবাজার পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা বিদ্রোহ ঘোষণা করছেন৷ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস ও সিপিএম মিলে ক্ষমতা দখল করেছিল৷ তেমনি, শান্তিরবাজার পঞ্চায়েত বিজেপির দখলে গিয়েছিল৷ একদিকে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম সদস্যরা দলীয় হুইপ না মেনে ভোটাভুটিতে অংশ নেন৷

তাতে, ক্ষমতা বিজেপির হাতে চলে গেছে৷ একইভাবে, শান্তিরবাজার পঞ্চায়েতে বিজেপি সদস্যরা প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন৷ স্বাভাবিকভাবেই এই জটিল পরিস্থিতিকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে৷


কৈলাসহর মহকুমার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনের মধ্যে বিজেপি ৬টি, সিপিএম ৫টি এবং কংগ্রেস ২টি আসন দখল করেছিল৷ কংগ্রেস ও সিপিএম মিলিঝুলিভাবে ওই পঞ্চায়েতের শাসনভার গ্রহণ করেছিল৷ কিন্তু উপপ্রধানের বিরুদ্ধে বিজেপি সদস্যরা সম্প্রতি অনাস্থা আনেন৷ এতে ভোটাভুটিতে ওই পঞ্চায়েতটি বিজেপির দখলে চলে গেছে৷ কারণ, দলীয় হুইপ না মেনে সিপিএমের চার সদস্য উপপ্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ জানা গেছে, উপপ্রধানের বিরুদ্ধে বিজেপির ৫ জন এবং সিপিএমের ৪ জন সদস্য অনাস্থা এনেছিলেন৷


এ-বিষয়ে সিপিএম-এর ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার জন্য হুইপ জারি করা হয়েছিল৷ কিন্তু, দলীয় হুইপ না মেনে সিপিএমের ৪ সদস্য ভোটাভুটিতে অংশ নিয়েছেন৷ এতে সিপিএমের কাজল আলি প্রধান এবং বিজেপির সিরাজ মিয়াঁ উপপ্রধান নির্বাচিত হয়েছেন৷ তিনি বলেন, সিপিএমের ওই চার সদস্যের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে৷


এদিকে, ধলাই জেলার সালেমা ব্লকের অধীন শান্তিরবাজার পঞ্চায়েতে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে৷ ওই পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে৷ নির্বাচনে বিজেপি ৯টি আসনে জয়ী হয়েছিল৷ কিন্তু এখন বিজেপির ৫ সদস্য প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন৷


ধলাই জেলা পঞ্চায়েত আধিকারিক হৈমন্তী রায়বর্মণ জানিয়েছেন, শান্তিরবাজার পঞ্চায়েতে বিজেপির পাঁচ সদস্য লিখিতভাবে অনাস্থা প্রস্তাব পাঠিয়েছেন৷ তাই পঞ্চায়েতের নিয়ম মেনে ১৫ দিনের সময় দিয়ে নোটিশ পাঠানো হয়েছিল৷ তাতে অনাস্থার পক্ষে ভোটাভুটির দিনক্ষণ স্থির করা হয়েছিল৷ তিনি জানান, পঞ্চায়েত এক্সটেনশান অফিসার প্রবীর সাহাকে প্রিসাইডিং অফিসার করে পঞ্চায়েতে পাঠানো হয়েছে৷ আজ ওই অনাস্থা প্রস্তাবের বৈঠক হয়েছে৷ হৈমন্তী রায়বর্মণ জানিয়েছেন, প্রিসাইডিং অফিসার তাঁর কাছে বৈঠকের রিপোর্ট পাঠাবেন৷ তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷


পঞ্চায়েতে এই জটিলতাকে ঘিরে বিজেপি-র প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য বলেন, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএমের চার সদস্য গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন৷ সাথে তিনি জানিয়েছেন, শান্তিরবাজার পঞ্চায়েতে যে জটিলতা দেখা দিয়েছে তা খতিয়ে দেখতে দলের এক শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top