News Flash

  • Home
  • Uncategorized
  • চাকমঘাটে আটটি বন্য হাতির তান্ডব বাড়িঘর ভাঙচুর তছনছ ফসল
Image

চাকমঘাটে আটটি বন্য হাতির তান্ডব বাড়িঘর ভাঙচুর তছনছ ফসল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ ডিসেম্বর ৷৷ একযোগে প্রায় ৮টি বন্য দাঁতাল হাতি উন্মত্ত তাণ্ডব চালিয়ে বাড়িঘর ভাঙচুর, কৃষিজ ফসল নষ্ট করে দিয়ে যায় বুধবার মধ্য রাতে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের চামপ্লাই গ্রামে৷


দীর্ঘ দেড়মাস ধরে বন্য হাতির তাণ্ডব চলছে চামপ্লাই সহ কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায়৷ এই তাণ্ডব থেকে নিস্তার পেতে গ্রামবাসীরা রাত জেগে পাহাড়াও দেয়৷ কিন্তু এতেও কোনো লাভালাভ হচ্ছে না৷ বন্য হাতির দল খাদ্যের সন্ধানে এসে এই তাণ্ডব লীলা চালাচ্ছে বলে খবর এলাকাবাসীদের সূত্রে৷ হাতির সন্ত্রাসের খবর স্থানীয় বনকর্মীদের দিলেও, মুন্সিয়ানা বনকর্মীরা গড়িমসিতে এলাকার কৃষকদের সর্বনাশ৷ এই শুখা মরশুমে কৃষকরা মূলত পাকা ধান কাটার কাজে ব্যস্ত থাকতে হয়৷


কিন্তু হাতির তাণ্ডবে এলাকার কৃষকদের অবস্থা ক্রমেই দূর্বিষহের আকার ধারণ করছে৷ বুধবার রাতে চাকমাঘাটের চামপ্লাই গ্রামে একযোগে ৮টি বন্য দাঁতাল হাতির দল কৃষ্ণ তপন দাসের বাড়িতে হামলা চালিয়ে দুটি বসতঘর ভেঙে তছনছ করে দেয়৷ এছাড়াও একই এলাকার অন্যান্য কৃষকদের কৃষি ক্ষেত্রের পাকা ধানও লন্ডভন্ড করে নষ্ট করে দেয়৷ এলাকার মানুষজনের মধ্যে হাতির সন্ত্রাস আতঙ্ক৷ রাতের আঁধারে কখন যে কি ঘটে তা মূলত আগাম বলাটা মুশকিল সাধ্য ব্যাপার৷ এ ব্যাপারে এলাকার ক্ষতিগ্রস্ত এক কৃষক ক্ষোভের সাথে জানান, বন্য হাতির খবর বনকর্মীদের দিলে তারা এসে হাতিগুলিকে তাড়িয়ে দিয়ে যায়৷ স্থায়ী কোনো সমাধান করতে ব্যর্থ বনকর্মী৷ বন্য হাতির তাণ্ডব ও ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান খোদ মহকুমা শাসক৷


তবে দীর্ঘকাল ধরে ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনো সাহায্য সহায়তা পায়নি বলে অভিযোগ এলাকাবাসীদের৷ অপরদিকে অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের এক ব্যক্তি জানান, আগুন জ্বালিয়ে নিক্ষেপ করে বন্য হাতিগুলিকে বিতাড়িত করে গ্রামবাসীরা৷ তবে এভাবে কতদিন, এর স্থায়ী সমাধান কি, এসব কিছুই জানেনা এলাকার গ্রামবাসীরা৷ রাতের অন্ধকারে তাদের মধ্যে কেবল বন্য হাতির আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top