News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম কোর্টের জামিন-শর্ত লঙ্ঘন করেছেন পি চিদম্বরম : প্রকাশ জাভড়েকর
Image

সুপ্রিম কোর্টের জামিন-শর্ত লঙ্ঘন করেছেন পি চিদম্বরম : প্রকাশ জাভড়েকর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): জামিন পেয়েই স্বমহিমায় প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম| আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় (ইডি-র মামলা) পি চিদম্বরমকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট| কিন্তু, একাধিক শর্ত দিয়ে জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত| জামিন পাওয়ার পরবর্তী দিনই, বৃহস্পতিবার অর্থনীতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন পি চিদম্বরম| এমনকি মন্ত্রী হিসেবে নিজেকে ‘সার্টিফিকেট’-ও দিয়েছেন প্রবীণ এই কংগ্রেস নেতা| বিজেপির দাবি, জামিন-শর্ত লঙ্ঘন করেছেন চিদম্বরম|

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একটু আবেগপ্রবণ হয়ে পি চিদম্বরম বলেছেন, ‘মন্ত্রী হিসেবে আমার সমস্ত রেকর্ড পরিষ্কার| আমার বিবেকও একেবারে পরিষ্কার| যে সমস্ত অফিসাররা আমার সঙ্গে কাজ করেছেন, ব্যবসায়ীরা যাঁরা আমার সঙ্গে কথা বলেছেন, যে সমস্ত সাংবাদিকরা আমাকে পর্যবেক্ষণ করেছেন, তাঁরা সবাই আমাকে খুব ভালো করেই জানেন|’ পি চিদম্বরমের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের জামিন-শর্ত লঙ্ঘন করেছেন পি চিদম্বরম| কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বলেছেন, ‘প্রথম দিনই জামিন-শর্ত লঙ্ঘন করেছেন পি চিদম্বরম| জামিনের শর্ত হিসেবে আদালত জানিয়েছে, এই মামলায় (আইএনএক্স মিডিয়া মামলা) প্রকাশ্যে কোনও বিবৃতি না দেওয়ার জন্য| কিন্তু, চিদম্বরমজি আজ বলেছেন মন্ত্রী হিসেবে তাঁর রেকর্ড খুবই পরিষ্কার|’

প্রসঙ্গত, বুধবার শর্তসাপেক্ষে পি চিদম্বরমকে জামিন প্রদান করেছে সর্বোচ্চ আদালত| শর্ত অনুযায়ী-শীর্ষ আদালতের কাছ থেকে অনুমতি না নিয়ে বিদেশে যেতে পারবেন না প্রবীণ এই কংগ্রেস নেতা| এছাড়াও তথ্য-প্রমাণ নষ্ট এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তিনি| এখানেই শেষ নয়, আইএনএক্স মিডিয়া মামলায় প্রেস সাক্ষাত্কার অথবা প্রকাশ্যে বিবৃতি দিতে পারবেন না তিনি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top