News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমান সরকার প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগে উপর বিশেষ জোর দিয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

বর্তমান সরকার প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগে উপর বিশেষ জোর দিয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদি উন্নয়ন সাধন করাই হলো দক্ষ প্রশাসনের প্রথম ও প্রধান শর্ত৷ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সকল সুযোগ সুবিধা পৌছে সেদিকে লক্ষ্য রেেখ কাজ করতে হবে৷ আজ প্রজ্ঞাভভনের ১ নং কনফারেন্স হলে আয়োজিত প্রমোটিং স্পেস টেকনোলজি বেসড টুলভ অ্যান্ড অ্যাপ্লিকেশনস ইন গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ত্রিপুরার উপর একদিবসীয় আলোচনা সভার উদ্বোধন করে একথাগুলি বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্যোক্তা হচ্ছে রাজ্যের দপ্তরের নর্থ-ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার৷


উদ্বোধকের বক্তব্যে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি ও দ্রুত উন্নয়নের জন্য রাজ্যের সকল দপ্তরগুলির মহাকাশ প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন৷ আগামীদিনগুলিতে দপ্তরের কাজকর্মের জন্য সত্যনিষ্ঠ ও বিজ্ঞানভিত্তিক তথ্য থাকা প্রয়োজন৷ স্পেস অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমরা এ ধরণের তথ্য পেতে পারি৷ স্পেস অ্যাপ্লিকেশনের মতে উন্নয়নের জন্য ৪টি স্তম্ভ রয়েছে৷ এগুলি হলো সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা, দীর্ঘমেয়াদি উন্নয়ন, প্রশাসনিক কর্মদক্ষতা এবং বিপর্যয় হ্রাস বা মোকাবিলা৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, সঠিক তথ্য ও ভৌগোলিক অবস্থান জানা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিকল্পনা করা সম্ভবপর নয়৷ বিজ্ঞান ও বিকাশের মাধ্যমে আমরা সঠিক উপায়ে এবং ন্যায়সঙ্গতভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহারে সক্ষম হতে পারবো৷


তিনি বলেন, নতুন সররকার গঠনের পর প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে৷ বর্তমান সরকার কৃষি, উদ্যান, রেশম শিল্প ও পর্যটনের বিকাশে বিশেষ জোর দিচ্ছে৷ উন্নয়ন কিংবা বিকাশের সঙ্গে পরিবেশের প্রতিও নজর দেওয়া উচিত৷ রাজ্যবাসী খুবই ভাগ্যবান যে রাজ্যের অনেকটা অংশ জুড়েই বনাঞ্চল রয়েছে৷ আমাদের সেগুলিকে রক্ষা করতে হবে৷ কারণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে কৃষি, উদ্যান, রেশম শিল্প ও পর্যনটও ক্ষতিগ্রস হবে৷ রাজ্যের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে৷ একা কোনও ব্যক্তি বা দপ্তরের পক্ষে রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের বিশেষ সচিব শৈলেন্দ্র সিং৷ এছাড়াও বক্তব্য রাখেন ইসরোর বিজ্ঞানী ড. জন ম্যাথিউ, এনইএসএসি-র অধিকর্তা পিএলএনরাজু প্রমুখ৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একটি তথ্যচিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন৷ তাছাড়া ইসরো ও এনইএসএসির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার হাতে একটি স্মারকও তুলে দেওয়া হয়৷ আলোচনাসভা শেষে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top