News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পিপিপি মডেলে মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু
Image

রাজ্যে পিপিপি মডেলে মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ পিপিপি মডেলে ত্রিপুরায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে অ্যাপেলো গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে৷ আজ গ্রুপ চেয়ারম্যান ভি সত্যনারায়ণ রেড্ডি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন৷ সম্ভবত আগরতলায় আইজিএম হাসপাতালে নবনির্মিত বহুতল ভবনে মাল্টি স্পেশালিটি ইউনিট গড়ে তুলার প্রক্রিয়া শুরু হবে৷ তাতে, হৃদরোগ, কিডনি এবং স্নায়ু রোগের বিশেষজ্ঞ চিকিৎসা মিলবে৷ ওই হাসপাতাল গড়ে উঠলে ত্রিপুরায় ২৪ লক্ষ ১৩ হাজার মানুষ উপকৃত হবেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কারণ, তাঁদের ২০২০ সালের মধ্যে আয়ুষ্মান কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷


আজ ভি সত্যনারায়ণ রেড্ডি বলেন, ত্রিপুরায় পিপিপি মডেলে হাসপাতাল খোলার জন্য রাজ্য সরকার অ্যাপেলো গ্রুপকে আমন্ত্রণ জানিয়েছে৷ তাতে, আমরাও আগ্রহ প্রকাশ করেছি৷ তাঁর কথায়, ত্রিপুরার প্রচুর রোগী কলকাতা এবং চেন্নাই -এর অ্যাপেলো হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন৷ নিজ রাজ্যেই ওই চিকিৎসা মিললে রোগীরা উপকৃত হবেন৷ তাই, পিপিপি মডেলে মাল্টি স্পেশালিটি হাসপাতাল খোলার ব্যাপারে আমরাও আগ্রহী, বলেন তিনি৷


তিনি জানান, ওই হাসপাতালে হৃদরোগ, কিডনি এবং স্নায়ু রোগের বিশেষজ্ঞ চিকিৎসার বন্দোবস্ত রাখার জন্য জোর দেওয়া হবে৷ এ-ক্ষেত্রে ত্রিপুরা সরকার হাসপাতালের জন্য তৈরি বিল্ডিং দিয়ে সাহায্য করবে৷ তিনি বলেন, আগরতলায় আইজিএম হাসপাতালের নবনির্মিত বহুতলটি ঘুরে দেখেছি৷ দেখে মনে হয়নি কোন সরকারি হাসপাতালের জন্য ওই ভবনটি নির্মিত হয়েছে৷ তাঁর কথায়, ওই বহুতলটি বেসরকারি হাসপাতালের সমতুল্য নির্মিত হয়েছে৷ দারুন জায়গায় যথেষ্ট উৎকৃষ্টমানের নির্মাণ কাজ হয়েছে৷
এদিন তিনি বলেন, ত্রিপুরায় মেডিকেল হাব গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কারণ, সে-ক্ষেত্রে সঠিক পরিকাঠামো রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে সহায়ক হবে৷ তিনি জানান, গুয়াহাটি এবং বাংলাদেশের রাজধানী ঢাকায় অ্যাপেলোর শাখা রয়েছে৷ ঢাকায় ৮ বছর ধরে এবং গুয়াহাটিতে ৩ বছর ধরে চিকিৎসা পরিষেবা দিচ্ছি আমরা৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চলে চিকিৎসা পরিষেবার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে৷ সে-ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা পরিকাঠামোর গুরুত্ব অপরিসীম৷
ভি সত্যনারায়ণ রেড্ডি বলেন, ত্রিপুরা সরকারকে হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছি৷ এখন সর্বভারতীয় স্তরে দরপত্র আহ্বান হলে তাতে আমরাও অংশ নেব৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরায় পিপিপি মডেলে হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শীগ্রই শুরু হবে৷


অ্যাপেলো গ্রুপ চেয়ারম্যানের সাথে বৈঠকের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, রাজ্যে মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য ভি সত্যনারায়ণ রেড্ডির সাথে সদর্থক আলোচনা হয়েছে৷ শীগ্রই ত্রিপুরাবাসী হৃদরোগ, কিডনি এবং স্নায়ু রোগের বিশেষজ্ঞ চিকিৎসার সুবিধা রাজ্যেই পেতে চলেছেন৷


আলোচনাকালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিষয় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আয়ুষ্মান ত্রিপুরা প্রকল্পে ৩ লক্ষ ৫৬ হাজার মানুষকে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে৷ আয়ুষ্মান ভারত এবং আয়ুমান ত্রিপুরা এই দুটি প্রকল্প মিলে মোট ২৪ লক্ষ ১৩ হাজার মানুষকে ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে আয়ুষ্মান কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, কার্ডিওলজি, নিউরোলজি, ইউরোলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত বিষয়গুলির উপর স্বাস্থ্য পরিকাঠামোগত সমস্ত সুুবিধাগুলি রাজ্যে গড়ে উঠলে ত্রিপুরার মানুষ খুবই উপকৃত হবেন৷ তখন উন্নত চিকিৎসার জন্য রাজ্যের রোগীদের বহির্রাজ্যে যাওয়ার প্রবণতা যেমন কমবে তেমনি মিজোরাম, অসমের কাছাড়, শিলচর সহ বাংলাদেশের মানুষও চিকিৎসা পরিষেবা নিতে ত্রিপুরায় আসবেন৷ এই স্বাস্থ্য পরিকাঠামোগত সুুবিধাগুলি গড়ে উঠলে বহির্রাজ্যে কর্মরত রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদেরও রাজ্যে আসার জন্য আহ্বান জানানো হবে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top