News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকদের কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
Image

চিকিৎসকদের কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ রাজ্যের চিকিৎসকগণ যে যে জায়গায় কর্তব্যরত বা দায়িত্বে রয়েছেন সেখানকার পরিকাঠামোর মধ্যে থেকেই পারদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে৷ ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে চিকিৎসকদের৷ আজ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের কার্ল ল্যাণ্ডস্টেইনার অডিটোরিয়ামে অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক রাজ্য সম্মেলনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তিনি বলেন, একত্রিত হয়ে কাজ করার জন্যই অ্যাসোসিয়েশন৷ চিকিৎসকগণ সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত৷ তাদের পেশাগত যোগ্যতাও রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে মডেল স্টেট বানানোর দিশায় সরকার কাজ করছে৷ দেশের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রেও ত্রিপুরাকে প্রথম স্থানে নিয়ে যেতে রাজ্য সরকার বদ্ধপরিকর৷ আগামী দিনে ত্রিপুরাকে হেলথ হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷ ইতিমধ্যে সারা দেশের ১১টি ছোট রাজ্যগুলির মধ্যে কৃষি ক্ষেত্রে সবচেয়ে উন্নত ছোট রাজ্য হিসাবে ত্রিপুরাকে পুরসৃকত করেছে ইণ্ডিয়া টুডে গ্রপ৷


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যে রাজস্ব আয় বেড়ে ২৬ শতাংশে দাঁড়িয়েছে৷ তিনি বলেন, এম জি এন রেগায় কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য শ্রম দিবস ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি শ্রমদিবস করার মঞ্জরী দিয়েছে৷ যা গ্রামীণ এলাকার অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ বর্তমান সরকারের সময়ে রাজ্যের মানুষের গড় মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে৷ আগামী দিনে এই আয় আরো বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, রাজ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্থ্য কেন্দ্র সহ প্রায় ১১৬৫টি হাসপাতাল রয়েছে৷ এর মধ্যে ৫৬৫টি জনজাতি অধ্যষিত এলাকায়৷ রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলিকে শক্তিশালী এবং উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ জনজাতি অধ্যষিত এলাকার চিকিৎসা পরিষেবার মান উন্নয়নেও সরকার পদক্ষেপ নিয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রোগীর রোগ নির্ণয় করে তার নিরাময়ের ব্যবস্থা করাই চিকিৎসকের পেশাগত কর্তব্য৷ সেইক্ষেত্রে প্রয়োজনে বোর্ড বসিয়ে যদি সমাধানের পথ খঁুজে না পাওয়া যায় তবেই রেফারের ব্যবস্থা করা যেতে পারে৷ তিনি বলেন, ত্রিপুরার জি ডি পি হার তখই বৃদ্ধি পাবে যখন পর্যটন, পরিকাঠামো, রাস্তাঘাট উন্নয়ন হবে৷ রাজ্যে যখন বেসরকারী হাসপাতাল গড়ে তুলতে বেসরকারী পঁজিপতিরা লগ্ণি করতে এগিয়ে আসবে তখন রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও বাড়বে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ চিকিৎসকরা হাসপাতালগুলির উন্নয়নের পাশাপাশি ত্রিপুরার উন্নয়ন, এবং সর্বোপরি রাষ্ট্রহিতে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷


অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, মানবজাতি চিকিৎসকদের ভগবান হিসেবে সম্মান করেন৷ সমাজের জন্য কাজ করা, নতুন দিশায় সমাজকে নিয়ে যাওয়া এবং কঠিন পরিস্থিতিতে মানুষকে সাহায্য করার শক্তি চিকিৎসকদের রয়েছে৷ তিনি বলেন, বর্তমান সরকারের কাছে রাজ্যের মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে৷ এই সরকারও মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করছে৷ রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে নুতন আঙ্গিকে তুলে ধরার প্রয়াস করছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য পরিষেবায় গরিবদের সুুবিধার্থে রাজ্য সরকার আয়ুমান ত্রিপুরা প্রকল্প চালু করেছে৷


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, ডা. দিলীপ কুমার দাস, স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসুু, হেলথ সার্ভিসেস দপ্তরের অধিকর্তা ডা. সুুভাশিষ দেববর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রজত দেববর্মা৷ আগরতলা সরকারী মেডিক্যাল কলেজর প্রিন্সিপল অধ্যাপক ডা. কে কে কুণ্ডু উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অল ত্রিপুরা গভর্মেন্ট ডা. অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাজেশ চৌধুরী৷ সভাপতিত্ব করেন ডা. রঞ্জিত কুমার দাস৷ অনুষ্ঠানে ডা. বিবেকানন্দ রায়কে আজীবন সম্মাননায় সংবর্ধনা প্রদান করা হয়৷ এছাড়াও চিকিৎসকরা যারা পেশাগত ক্ষেত্রে অসামান্য কাজ করেছেন এবং মেডিক্যাল কোর্সে স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়৷ মুখ্যমী সহ অতিথিগণ সংবর্ধনাস্বরূপ মারক তাদের হাতে তুলে দেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীত্রাণ তহবিলের জন্য অল ত্রিপুরা গভর্মেন্ট ডা. এসোসিয়েশনের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top