News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডন ব্রিজে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলায় মৃত্যু দু’জনের, পুলিশের গুলিতে খতম আততায়ী
Image

লন্ডন ব্রিজে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলায় মৃত্যু দু’জনের, পুলিশের গুলিতে খতম আততায়ী

লন্ডন, ৩০ নভেম্বর (হি.স.): ধারালো ছুরি নিয়ে নিরীহ পথচারীদের উপর ঝাঁপিয়ে পঠল সন্ত্রাসবাদী| শুক্রবার দুপুরে (লন্ডনের স্থানীয় সময়) সেন্ট্রাল লন্ডনের ব্রিজে ছুরি-হামলায় প্রাণ হারিয়েছেন দু’জন পথচারী| এছাড়াও ৩ জন গুরুতর জখম হয়েছেন| পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর দু’টো নাগাদ সেন্ট্রাল লন্ডনের ব্রিজের উত্তর দিকে পথচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ওই আততায়ী| হাতে বিশাল ছুরি নিয়ে এলোপাথাড়ি চালাতে থাকে সে| ছুরির কোপে প্রাণ হারিয়েছেন দু’জন, এছাড়াও ৩ জন গুরুতর জখম হয়েছেন| তাঁদের শীরের বিভিন্ন অংশ কেটে গিয়েছে| পথচারীরাই আততায়ীকে মাটিতে ফেলে দিয়ে ছুড়ি কেড়ে নেয়| তারপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আততায়ীকে গুলি করে খতম করে|

লন্ডন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল লন্ডন ব্রিজে এলোপাথাড়ি ছুরির কোপে প্রাণ হারিয়েছেন দু’জন| হামলার পরই পুলিশের গুলিতে খতম হয়েছে আততায়ী| সন্দেহভাজন আততায়ীর নাম হল-২৮ বছর বয়সি উসমান খান| লন্ডন ব্রিজ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে পুলিশ| মেট্রোপলিটন পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার নীল বাসু জানিয়েছেন, শুক্রবার সেন্ট্রাল লন্ডনে ছুরি-হামলায় দু’জনের মৃত্যু হয়েছে| এছাড়াও ৩ জন জখম হয়েছেন| পুলিশের গুলিতে খতম হয়েছে সন্দেহভাজন আততায়ী| এই হামলা নিঃসন্দেহে জঙ্গি হামলা| মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আততায়ীর নাম উসমান খান (২৮)| পাকিস্তানের নাগরিক| ২০১২ সালে সন্ত্রাসী কার্যকলাপের দায়ে দোষীসাব্যস্ত উসমান ২০১৮ সালের ডিসেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়েছিল| ২০১০ সালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছিল উসমান এবং আরও ৮ জনকে| শুক্রবারের হামলার আগে উসমানের বাসস্থান ছিল উত্তর-পশ্চিম লন্ডন থেকে ১৫০ মাইল দূরে ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ার এলাকায়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top