News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচিত হলেন কংগ্রেসের নানা পাটোলে
Image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচিত হলেন কংগ্রেসের নানা পাটোলে

মুম্বই, ১ ডিসেম্বর  (হি.স.) : প্রত্যাশামতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন কংগ্রেসের নানা পাটোলে। কার্যত রবিবার মারাঠাভূমিতে মহানাটকের আরও এক অধ্যায় শেষ হল।

সূত্রের খবর, গোপন ব্যালটে ভোট হলেই বিজেপি স্পিকার পদের জন্য ভোটে শামিল হত। কিন্তু তা না হওয়ায় এদিন নিজেদের প্রার্থী কিষান কাঠোরের নাম প্রত্যাহার করে নেয় বিজেপি। যদিও বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস এদিন বলেন, ‘বহুদিন ধরেই স্পিকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। সেই প্রথা মেনেই বিরোধীদের অনুরোধ মেনে আমরা আমাদের প্রার্থীর নাম প্রত্যাহার করে নিয়েছি।’ তবে রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, অবশ্যম্ভাবী পরাজয় এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। মারাঠাভূমে ‘মহা বিকাশ আঘাড়ি’র অংশ হওয়ার শর্ত হিসেবে স্পিকার পদের দাবি জানিয়েছিল কংগ্রেস। সেই দাবি মেনেই এদিন চারবারের বিধায়ক পাটোলের নামে সহমত হয় শিব সেনা ও এনসিপি।

বিগত নির্বাচনে বিদর্ভের সাকোলি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন নানা পাটোলে। তবে একসময় বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিটেই লড়েছিলেন তিনি। জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে মত বিরোধের জন্যই ২০১৭ সালে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে যান তিনি। এদিকে কিষান কাঠোরের ইনিও একসময় কংগ্রেসেই ছিলেন। ২০০২ সালে থানে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হয়েছিলেন। তারপরে এনসিপির টিকিটে থানের অম্বেরনাথ জেলা থেকে নির্বাচিত হন। পর পর চারবার মুরবাদ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। ২০১৪ এবং ২০১৯ সালে বিজেপির টিকিটেই নির্বাচিত হয়েছেন তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top