News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত পানিসাগরে
Image

সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ নভেম্বর৷৷ সীমান্তরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই দিনটি পালন করা হচ্ছে৷ আর ব্যতিক্রম নেই পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারে বিভিন্ন বিওপিগুলিও৷ আজ পানিসাগর হেডকোয়ার্টার এর অধীন সেপেনজুরি চা বাগানের ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাইসিং ডে দিনটিকে স্মরণ করা হয়৷১৬৬ নং ব্যাটালিয়নের জওয়ানরা নাচে, গানের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখেন আজ৷ সকাল ১১টা থেকে সীমান্তরক্ষী বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা হয়৷


অনুষ্ঠানের মূখ্য অতিথি ছিলেন পানিসাগর সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি রাজিব দোয়া৷ তাছাড়া উপস্থিত ছিলেন সেপেনজুরি ১৬৬ নং বিএসএফ ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের কমান্ড্যান্ট এস আর বেরুয়া, এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট প্রিয়ব্রত বেরুয়া প্রমূখ৷আজকের রেইসিং ডের মুখ্য অতিথি ডিআইজি রাজিব দোয়া সংবাদমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় জানান,প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের সঙ্গে দেশব্যপী এই কর্মসূচি হাতে নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী৷ আর তাতে পিছিয়ে নেই পানিসাগর সেক্টর হেডকোয়াটারও৷ পনেরো দিন পূর্ব থেকে অর্থাৎ ১৫ নভেম্বর থেকে তাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ চলবে ১লা ডিসেম্বর পর্যন্ত৷পানিসাগরস্তিত সেক্টর হেডকোয়ার্টারে আবারো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কালকের দিনটি জাঁকজমকভাবে স্মরণীয় করে রাখা হবে বলে জানান সেক্টর অফিসার রাজিব দোয়া৷ আজও জওয়ানদের মধ্যে প্রত্যেকে নিজেদের মতো নাচে গানে মাতোয়ারা হয়ে থাকে৷


তাছাড়া মিজোরাম থেকে আগত শিল্পীরা উনাদের চিরাচরিত নৃত্য পরিবেশন করেন৷পরিবেশন করা হয় ভাংড়া নৃত্যও৷১৯৬৫ সালের পয়লা ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের জন্ম হয়েছিল৷সেই থেকে দীর্ঘ চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়ে গেছে তাদের দেশ রক্ষার কাজে৷ প্রতিবছরই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে জওয়ানরা, এবারও তার ব্যতিক্রম নেই৷১লা ডিসেম্বর ৫৫ তম বছরে পদার্পণ করবে সীমান্তরক্ষী বাহিনীর রাইসিং ডে অর্থাৎ প্রতিষ্ঠা দিবস৷ আজকের রাইসিং ডে অনুষ্ঠানে সেপেনজুরি স্থিত ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের ১২০৬ জন সহ অন্যান্য বিওপির বিএসএফ আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top