News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল কারোর ক্ষতি করবে না, অভয় দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Image

নাগরিকত্ব সংশোধনী বিল কারোর ক্ষতি করবে না, অভয় দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ত্রিপুরার সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিনিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন৷ কিন্তু, শনিবারের বৈঠকে ওই বিল কারোর কোন ক্ষতি করবে না বলে, তাঁদেরকে আশ্বস্থ করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই সঙ্গে ওই বিলে আপত্তি থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ কারণ, ওই বিলের প্রতিবাদে ত্রিপুরার আইন-শৃঙ্খলা বিঘ্নিত হোক, চাইছেন না তিনি৷


আজ ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় অবিচল রয়েছি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ওই বিলে আপত্তি, তা সাফ জানিয়েছি৷ তিনি বলেন, ওই বিল প্রত্যাহার না করা হলে ত্রিপুরায় শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলা হবে৷ কারণ, ইতিপূর্বে একাধিকবার ত্রিপুরা শরণার্থীদের আশ্রয় দিয়েছে৷ তাই, নতুন করে বোঝা বহনের ক্ষমতা নেই আমাদের, তাও সাফ জানিয়েছি৷ আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই বিলে আপত্তির কথা জানিয়েছে৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোড়া থেকে আপত্তি ছিল৷ সে-কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট বুঝিয়েছি৷


ওই বিল নিয়ে আলোচনার নির্যাস তুলে ধরে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সকলকে অভয় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ওই বিলে কারোর কোন ক্ষতি হবে না, আশ্বস্থ করেছেন তিনি৷ রেবতী ত্রিপুরা বলেন, অনুপ্রবেশ সমস্যা সমাধানে নাগরিকত্ব সংশোধনী বিল এনেছে কেন্দ্রীয় সরকার, বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ ফলে ওই বিলে দেশের একতা ও অখণ্ডতায় কোন চিড় ধরবে না, আশ্বস্থ করেছেন তিনি৷ রেবতী ত্রিপুরার কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে ওই বিলে আপত্তি থাকলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পরামর্শ দিয়েছেন৷ কারণ, বিলের বিরোধিতায় ত্রিপুরার আইন-শৃঙ্খলা বিঘ্নিত হোক চাইছেন না তিনি৷


এদিকে, রেবতী ত্রিপুরা ওই বিলে আপত্তি নেই জানালেও, এডিসি-কে অধিক ক্ষমতায়নের প্রশ্ণে সওয়াল করেছেন৷ তিনি ছাড়া অন্যরাও একই প্রশ্ণে সওয়াল করেছেন৷ রেবতী ত্রিপুরা বলেন, এডিসি-কে অধিক ক্ষমতায়নে জনজাতিদের সমস্ত অধিকার রক্ষিত হবে৷ তাতে, নাগরিকত্ব সংশোধনী বিলে কারোর কোন আপত্তি থাকবে না বলে মনে করেন তিনি৷ তাঁর কথায়, বর্তমানে এডিসির হাতে কোন ক্ষমতা নেই৷ ফলে, জনজাতির নাগরিকত্ব সংশোধনী বিলে তাদের খাঁটি হবে বলে আশঙ্কায় ভুগছেন৷ তিনি জানান, এডিসির অধিক ক্ষমতায়নে সংসদে সংশোধনী বিল আনা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সে-বিষয়টি সাফ তুলে ধরেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top