News Flash

  • Home
  • Uncategorized
  • ২ ডিসেম্বর এডিসি এলাকায় ১২ ঘন্টার বন্ধ ডাকল তিপ্রাল্যান্ড স্টেট পার্টি
Image

২ ডিসেম্বর এডিসি এলাকায় ১২ ঘন্টার বন্ধ ডাকল তিপ্রাল্যান্ড স্টেট পার্টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ এডিসি এলাকা থেকে পৃথক রাজ্য গঠন, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল এবং ব্রু শরণার্থীদের সুষ্ঠু পুনর্বাসনের দাবি ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আগামী ২রা ডিসেম্বর এডিসি এলাকায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে৷ সোমবার সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷

ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি ভূমিপুত্রদের অধিকার সুরক্ষার জন্য বৃহত্তর আন্দোলনে শামিল হচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে আগামী ২রা ডিসেম্বর সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১২ ঘণ্টা এডিসি এলাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে৷ একই দাবিতে গত ১৯ নভেম্বর বড়মুড়ায় গণ-অবস্থান পালন করেছে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি সংগঠনের নেতৃবৃন্দ সোমবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিন দফা দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার কথা ঘোষণা করেন৷ এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠন করা, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা থেকে সরে এসে বিল পাশ না করানো, সর্বোপরি উত্তর ত্রিপুরা জেলায় আশ্রিত রিয়াং শরণার্থীদের সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে৷

ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টির নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দেবার কথা ঘোষণা করেছে৷ রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি৷ এসব দাবি পূরণ না হলে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top