News Flash

  • Home
  • Uncategorized
  • চোর আখ্যা দিয়ে যুবককে বেধরক মারধর মধুপুরে
Image

চোর আখ্যা দিয়ে যুবককে বেধরক মারধর মধুপুরে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ নভেম্বর ৷৷ চোর আখ্যা দিয়ে এক যুবককে বেদম প্রহার করল বাড়ির লোকজন৷ অভিযুক্তের নাম মৃণাল হোসেন৷ ঘটনা রবিবার রাত দুইটা নাগাদ মধুপুর থানাধীন অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ বাড়ির গৃহীনির অভিযোগ আগে থেকেই অভিযুক্ত যুবক তাকে কু-প্রস্তাব দিত৷ সে অসম্মতি প্রকাশ করলে শারীরিকভাবে বিভিন্ন সময়ে তাকে হেনস্তা করতো বলেও অভিযোগ৷ এনিয়ে এর আগেও কয়েকবার সালিশি সভা হয়৷

গৃহবধূর আর্য অভিযোগ রবিবার রাতে সে কু-মতলবে বাড়িতে প্রবেশ করে৷ লোকজন টের পেয়ে তাকে ধরে উত্তমমধ্যম দেয়৷ পরে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছে দেয়৷ সেখান থেকে তাকে রেফার করে আগরতলার জিবি হাসপাতালে৷ অপরদিকে যুবকের বাড়ির লোকদের অভিযোগ মাছ ধরার নাম করে তাকে ডেকে এনে মারধর করা হয়েছে৷

হাত, পা বেধে ফেলে রাখে গৃহীনির বাড়ির উঠানে৷ পাশাপাশি এলাকার প্রধান স্বামীর বিরুদ্ধেও অভিযোগ তুললেন যুবকের পরিবার৷ সোমবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এই অভিযুক্ত মৃণাল হোসেনের নামে মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top