News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে পনের জন্য হত্যা, গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি
Image

গৃহবধূকে পনের জন্য হত্যা, গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ নভেম্বর৷৷ গৃহবধূ খুনের দায়ে গ্রেপ্তার স্বামী ও শাশুড়ি৷ ধৃতরা হল প্রসেনজিৎ দে এবং দুর্র্গচরন দে৷ গতকাল রাতে খোয়াই থানাধীন পূর্বগনকী গ্রাম পঞ্চায়েতের নিজ বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে খোয়াই থানার পুলিশ৷ রবিবার অভিযুক্তদের খোয়াই সিজিএম আদালতে তোলা হলে মাননীয় বিচারক তাদের ১৪ দিনের জেলহাজতে পাঠায়৷


গৃহবধূ খুনের ঘটনাটি ঘটে গত ১৩ নভেম্বর৷ স্বামী ও শাশুড়ি বাড়ির লোকজন গৃহবধূকে পনের জন্য জোরপূর্বক বিষ পান করায়৷ ঘটনায় গৃহবধূ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে৷ অসুস্থ গৃহবধূকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে এবং পরে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ পরের দিন জিবিতে মৃত্যু হয় গৃহবধু সিমা নমঃশুদ্রের৷


ঘটনার পর গত ১৭ নভেম্বর আমবাসার বাসিন্দা তথা গৃহ বধূর পিতা অর্জুন নমঃশুদ্র খুনের অভিযোগ এনে স্বামী সহ মোট ৫ জনের বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ খোয়াই থানায় দায়েরকৃত মামলার নম্বর ১৪৪/১৯, ভারতীয় দন্ডবিধির ৪৯৮(এ)/৩০৪(বি)/৫০৬/ ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু হয়৷ অবশেষে শনিবার রাতে ৫ অভিযুক্তের ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় খোয়াই থানার পুলিশ৷


বাকি অভিযুক্তরা এখনো অধরা৷ গৃহবধূ নির্যাতন ও হত্যার ঘটনা রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে৷ এটি একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে৷ এর বিরুদ্ধে সচেতন নাগরিকদের এগিয়ে আসা অত্যন্ত জরুরী হয়ে উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top