News Flash

  • Home
  • Uncategorized
  • অসম : তিনসুকিয়া-লামডিং প্যাসেঞ্জার ট্রেনের কামরায় পাঁচদিন ধরে শায়িত অর্ধমৃত পচন ধরা মহিলা, উঠেছে রেল কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন
Image

অসম : তিনসুকিয়া-লামডিং প্যাসেঞ্জার ট্রেনের কামরায় পাঁচদিন ধরে শায়িত অর্ধমৃত পচন ধরা মহিলা, উঠেছে রেল কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন

গুয়াহাটি, ২৪ নভেম্বর (হি.স.) : জনৈক সাংবাদিকের তৎপরতায় উত্তরপূর্ব সীমান্ত রেল পরিচালিত তিনসুকিয়া এবং লামডিং জংশনের মধ্যে চলাচবকারী দৈনিক প্যাসেঞ্জার ট্রেন থেকে উদ্ধার হয়েছে জনৈক অর্ধমৃত সংজ্ঞাহীন মহিলার পচন ধরা দেহ। গত পাঁচদিন ধরে মহিলাটি একটি সাধারণ কামরার মেঝেতে পড়ে থাকলেও তার প্রতি নজর দেওয়া কিংবা মহিলাটিকে সহায়তা করতে কেউ আসেননি।

প্ৰাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার উজান অসমের চরাইদেও জেলার সফ্ৰাই রেলস্টেশন থেকে স্থানীয় সাংবাদিক মিণ্টু তাঁতি তাঁর পত্নীকে সঙ্গে নিয়ে তিতাবরে যেতে ৫৫৯০২ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ১১৪১৮ নম্বর কামরায় ওঠেন। ট্রেনটি সফ্ৰাই স্টেশন ছাড়ার পর বিকট দুর্গন্ধ নাকে আসে সাংবাদিক মিণ্টুর। তিনি দুর্গন্ধের উৎস খুঁজতে বেরিয়ে ওই কামরার একটি কোঠার মেঝেতে অসহায় জনৈক মহিলাকে পড়ে থাকতে দেখেন। দৃশ্যটি দেখে ফোনে রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। লাভ হয়নি। অবশেষে রেলের জরুরিকালীন টোল-ফ্ৰি নম্বর ১৮২-এ দুবার ফোন করেন। কিন্তু বিস্মকরভাবে এখান থেকেও কোনও সুদুত্তর পাননি।

সাংবাদিক মিণ্টু তাঁতি জানান, মহিলাটির শরীরে পচন ধরে পোকার জন্ম হয়ে দুৰ্গন্ধ বের হচ্ছিল। ট্রেনের নিত্যযাত্রীদের উদ্ধৃতি দিয়ে তাঁতি জানান, বিগত চার-পাঁচ দিন ধরে মহিলাটি একইভাবে ট্রেনের কামরার মেঝেতে পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার কোনও ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়নি।

এদিকে ঘটনাটি শুনে ওয়াকিবহাল মহল বিস্ময় প্রকাশ করে বলেছে, এভাবে এক মহিলা গত পাঁচদিন ধরে চলন্ত ট্রেনের একটি কামরায় মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছেন, অথচ কথিত নিত্য টহলদারী রেল পুলিশ বা বিভাগীয় কারোর নজরে পড়লেন না তিনি! রেলওয়ের যাত্রীদের প্রতি রেল কর্তৃপক্ষের কতটা দায়বদ্ধতা বিদ্যমান তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঘটনাটি। তাছাড়া, ভারতীয় রেলের জরুরিকালীন পরিষেবার ১৮২ নম্বর ফোনে যোগাযোগ করেও কোনও সুদুত্তর না পাওয়ার ঘটনাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তব্য ও নিষ্ঠার প্রতি নানা প্রশ্নের সৃষ্টি করেছে। তবে, মহিলাকে উদ্ধার করে চিকিৎসার কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে-সম্পর্কে কোনও খবর দিতে পারেনন কেউ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top