News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ এর বিকল্প চাকুরীর ব্যবস্থা করার দাবীতে বামপন্থী যুব সংগঠনের গণবস্থান
Image

১০৩২৩ এর বিকল্প চাকুরীর ব্যবস্থা করার দাবীতে বামপন্থী যুব সংগঠনের গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ ১০৩২৩ এডহক শিক্ষকদের বিকল্প চাকরীর ব্যবস্থা করা, ছাঁটাই করা কর্মীদের পুননিয়োগ এবং সরকারী দপ্তরে অবিলম্বে শূন্যপদ পূরণ করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার আগরতলায় আরএমএস চৌমুহনিতে গণবস্থান পালন করে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই৷
গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিট্যুনেতা তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মসংকোচন ও ছাঁটাইয়ের গুরুতর অভিযোগ আনেন৷

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন স্থানে মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করে দেওয়া হচ্ছে৷ সামান্য মজুরীর কাজ হারিয়ে তারা দিশাহারা৷ আশা কর্মীদের পর্যন্ত ছাঁটাই করা হচ্ছে৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পাররা হুমকির মুখে৷ ৩৯৬২ জন গ্রাম রোজগার সেবককে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ছাঁটাইয়ের উদ্যোগ নিচ্ছে সরকার৷


শংকর আসাদ বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ১০৩২৩ জন এডহক শিক্ষককে চাকুরীতে বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছিল৷ আগামী মার্চ মাসেই তাদের চাকরীর সময়সীমা শেষ হয়ে যাচ্ছে৷ সরকার হাতে ১০৩২৩ জন এডহক শিক্ষকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে সেই দাবি জানিয়েছেন শংকর প্রসাদ দত্ত৷

মেধার ভিত্তিতে চাকরীর সংস্থান করা হলে তপশীলি জাতি ও তপশীলি উপজাতি অংশের ছেলে মেয়েদের শিক্ষকতার কাজে নিযুক্ত করার সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন শংকর প্রসাদ দত্ত৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top